News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধ লোকাল ট্রেন, জনশূন্য হাওড়া স্টেশন
Image

বন্ধ লোকাল ট্রেন, জনশূন্য হাওড়া স্টেশন

কলকাতা, ৬ মে ( হি স): একুশের বিধানসভা ভোটের ফল বলছে ফের ক্ষমতায় তৃণমূল সরকার। এরই মাঝে গতকালই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেওয়ার পরেই করোনা আবহে সংক্রমণ ঠেকাতে লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। লোকাল ট্রেন বন্ধ হতেই বৃহস্পতিবার জনশূন্য হাওড়া স্টেশন চত্বর।

গত কয়েকদিনে রাজ্য বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হচ্ছে বাংলায়। যার জেরে শিয়ালদহ হাওড়া শাখায় বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। কিন্তু বেশিরভাগ নিত্যযাত্রীরা লোকাল ট্রেনে করে যাতায়াত করেন। এই পরিস্থিতিতে লোকাল ট্রেন বন্ধ হওয়ায় খাঁ খাঁ করছে হাওড়া স্টেশন। নেই অফিস যাত্রীদের ট্রেন ধরার তারা। নেই ধাক্কাধাক্কি। যেন আগের বছরেরই লকডাউনের চিত্র ফের ফিরে এসেছে এই বছর।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top