News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের পাহাড় লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে : ডিআরএম প্রেমরঞ্জন
Image

অসমের পাহাড় লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে : ডিআরএম প্রেমরঞ্জন

– জাটিঙ্গা লামপুরে ধস-বিধ্বস্ত রেলওয়ে ট্র্যাকের নীচে মাটি পরীক্ষা করতে আসছেন এনআইডিএম-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক চন্দন ঘোষ

হাফলং (অসম)৮ মে (হি.স.) : পাহাড় লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। গত ২৬ এপ্রিল লামডিং-বদরপুর হিল সেকশনে হারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০/৭ কিলোমিটার অংশে একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার জেরে পাহাড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

গত ১৫ দিন থেকে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ রেলপথ মেরামতির কাজ চালিয়ে গেলেও কয়েকটি যাত্রীবাহী ট্রেন বাতিল করে গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেন চালাচ্ছে। তবে পণ্যবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছেন কর্তপক্ষ। যার দরুন বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামে খাদ্য ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।

এদিকে পাহাড় লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিআরএম প্রেমরঞ্জন কুমার। তিনি বলেন, আজ হারাঙ্গাজাও-জাটিঙ্গা লামপুর অংশ দিয়ে একটি চিনি বোঝাই মালবাহী ট্রেন পার হওয়ার পর ফের রেলওয়ে ট্র্যাক ডেবে যায়।

ডিআরএম বলেন, জাটিঙ্গা লামপুর অংশে মাটি অত্যন্ত দুর্বল ও মাটির বহন ক্ষমতা কম। বেশি ভারি ট্রেন যতায়াতে মাটির বহন ক্ষমতা আরও কমে গিয়ে লাইনের নীচে মাটি ডেবে যায়। তাই এখন পণ্যবাহী ট্রেন ধীরে ধীরে চালানো হতে পারে বলে জানিয়ে ডিআরএম বলেন, পণ্যবাহী ট্রেন না চালালেও কেবলমাত্র যাত্রীবাহী ট্রেন চালানো হবে।

তিনি বলেন, রেল লাইন মেরামতি করার ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে হচ্ছে। কেননা ধস-বিধ্বস্ত ওই এলাকায় গাড়ির রাস্তা নেই। তাই কাজের জন্য সামগ্রী আনতে সমস্যায় পড়তে হচ্ছে। কাজের জন্য গুরুত্বপূর্ণ সামগ্রী পাথর বোল্ডার আনতে এই রেলপথই একমাত্র নির্ভরশীল। ডিআরএম প্রেমরঞ্জন কুমার বলেন, ইতিমধ্যে ওই অংশের মাটির স্ট্যাটাস ইতিমধ্যে বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে। বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজেস্টার ম্যানেজমেন্ট (এনআইডিএম)-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক চন্দন ঘোষ দুদিনের মধ্যে জাটিঙ্গা লামপুর আসছেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top