News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেন বন্ধ থাকায় ফাঁকা উল্টোডাঙা, চরম সমস্যায় নিত্যযাত্রীরা
Image

ট্রেন বন্ধ থাকায় ফাঁকা উল্টোডাঙা, চরম সমস্যায় নিত্যযাত্রীরা

কলকাতা, ৬ মে (হি. স.): লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা কাঁটায় কি করা উচিত আর কি করা উচিত নয় সেই চিন্তায় নাজেহাল সকলে। গত বছর থেকে রাজ্য তথা দেশজুড়ে রাজ করছে অদৃশ্য এই ভাইরাস। সংক্রমণ কিছুটা ঠেকাতে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন বন্ধ থাকার জেরে সম্পূর্ণ ফাঁকা উল্টোডাঙ্গা চত্বর।
 ট্রেন না চলায় চরম ক্ষোভ প্রকাশ করছে নিত্যযাত্রীরা। গতবছর করোনা আবহে এই সময় দেশ জুড়ে সম্পূর্ণ লকডাউন করা হয়েছিল। এই বছর সম্পূর্ণ লকডাউন না হলেও। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। পাশাপাশি বাস মেট্রো ক্ষেত্রেও পরিষেবা অর্ধেক করে দেওয়া হয়েছে। বেশিরভাগ নিত্যযাত্রীরাই তাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন পরিষেবাকে বেছে নিতেন। কিন্তু বৃহস্পতিবার থেকে ট্রেন না চলায় চরম সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি ট্রেন না চলায় চেনা ছবি উধাও উল্টোডাঙায়। ট্রেন নেই যাত্রীও সেরম নেই। তবে অনেকেই তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অটোকে বেছে নিয়েছেন। কিন্তু সেখানেও সমস্যা কারণ ৫০ শতাংশ গণপরিবহন চালানোর পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। যার জেরে সার দিয়ে যাত্রীরা অপেক্ষায় অটোর জন্য। ট্রেন বন্ধ অটো বাস সঠিকভাবে না মেলায় চরম সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top