News Flash

  • Home
  • Uncategorized
  • বেড়াতে গিয়ে বাংলাদেশে তিন বছর জেল খেটে ফিরল অরুণাচলের যুবক
Image

বেড়াতে গিয়ে বাংলাদেশে তিন বছর জেল খেটে ফিরল অরুণাচলের যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৫ মে৷৷ পাসপোর্ট ছাড়া বাংলাদেশে ঘুরতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অরুণাচল প্রদেশের এক যুবক আটক হয়ে দীর্ঘ তিন বছর জেলে থাকার পর বন্দীদশা থেকে মুক্তি পেল বুধবার৷ নাম ভারত লামা, ২৩ বছরের যুবক৷ বুধবার বিলোনিয়া ভারত বাংলা আন্তর্জাতিক শুল্ক বাণিজ্যকেন্দ্র দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী , যুবক ভারত লামাকে সীমান্ত সুরক্ষা জোয়ানের হাতে তুলে দেয়৷


সীমান্ত সুরক্ষার জওয়ানরা সরকারের বিভিন্ন নিয়ম-নীতি মেনে ভারত লামাকে বিলোনিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়৷ এদিকে ভারত লামার মুক্তির খবর পেয়ে অরুণাচল প্রদেশ থেকে ছুটে আসে ভারত লামার ভাই রাজু লামা বিলোনিয়াতে৷ পুলিশ ও বিভিন্ন নিয়ম-নীতি মেনে ভারত লামাকে ভাই রাজু লামার হাতে তুলে দেয়৷ বর্তমানে ভারত লামাকে সাথে নিয়ে ভাই রাজু লামা অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে যাওয়ার জন্য বিলোনিয়া ত্যাগ করে৷ জানা যায় অরুণাচল প্রদেশের তিরশা জেলার খুনসা থানাধীন পুলং এলাকায় ভারত লামার বাড়ি৷

বাংলাদেশ দেখা ও ঘোরার জন্য সাধ জেগেছিল ভারত লামার৷ গত ২০১৮ সালের সাত ই মে বিনা পাসপোর্টে মিজোরাম সীমান্ত দিয়ে বাংলাদেশের ঢুকে পড়ার পর ঐ দিনই রাঙ্গামাটি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ধরা পড়ে যায় ভারত লামা৷ পাসপোর্ট দেখাতে না পারায় বিনা পাসপোর্টে বাংলাদেশ প্রবেশের অপরাধী ভারত লামার এক বছরের জেল হয়৷ রাঙ্গামাটি জেলা এক বছর সাজা কাটানোর পর আবার দুই বছরের জন্য ফেনী জেলা বন্দিদশায় থাকতে হয়৷ এরপর দুই দেশের শীর্ষ আধিকারিকদের প্রচেষ্টার ফলে ভারত লামা বন্দিদশা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে যাওয়ার জন্য বিলোনিয়া থেকে রওনা দিল অরুণাচল প্রদেশের৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top