ওয়াশিংটন, ৫ মে (হি.স.): করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা ভারতের। এই সময়ে ভারতকে ‘উল্লেখযোগ্যভাবে’ সহায়তা করছে আমেরিকা, আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছে বিভিন্ন সরঞ্জাম এবং মেশিনের পার্ট। এমনটাই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার সময় অনুযায়ী মঙ্গলবার হোয়াইট হাউসে জো বাইডেন বলেছেন, “আমরা ব্রাজিলকে সাহায্য করছি। আমরা ভারতকে ‘উল্লেখযোগ্যভাবে’ সহায়তা করছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা তাঁদের অক্সিজেন পাঠিয়েছি, আরও অনেক কিছু পাঠিয়েছি, সুতরাং আমরা ভারতের জন্য অনেক কিছু করছি।”
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও জানিয়েছে, “আমরা ইতিমধ্যেই কানাডা এবং মেক্সিকোতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠিয়েছি, আরও কিছু দেশ রয়েছে যা নিয়ে আমরা এখন কথা বলছি, আর কোন কোন দেশ ভ্যাকসিন পাবে তা ঘোষণা করার জন্য আমি এখন প্রস্তুত নই, তবে আগামী ৪ জুলাইয়ের মধ্যে ব্রাজিল এবং ভারত-সহ অন্যান্য দেশে আমাদের কাছে যতটা ভ্যাকসিন আছে তার ১০ শতাংশ পাঠানো হবে।” আমেরিকার নাগরিকদের আশ্বস্ত করে বাইডেন বলেছেন, “৪ জুলাইয়ের মধ্যে আমাদের লক্ষ্য হল, ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকানদের অন্ততপক্ষে টিকার একটি ডোজ দেওয়া এবং ১৬০ মিলিয়ন আমেরিকানদের সম্পূর্ণ টিকা দেওয়া। এটি অনেক বড় লক্ষ্য এবং স্বাভাবিকতা ফিরে আসার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ভারতকে উল্লেখযোগ্যভাবে সহায়তা করছে আমেরিকা : বাইডেন
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















