News Flash

  • Home
  • খেলা
  • ১০৩২৩ এর আন্দোলন রুখে দিল পুলিশ প্রশাসন
Image

১০৩২৩ এর আন্দোলন রুখে দিল পুলিশ প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের দাবীতে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করার চেষ্টা করেন চাকরিচ্যুতরা৷


চাকরিচ্যুত শিক্ষকদের সরাসরি গ্রুপ ডি ও গ্রুপ সি দের নিয়োগের দাবিতে সোমবার রাজধানী আগরতলা শহরের সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে গণ অবস্থান আন্দোলন সংগঠিত করার চেষ্টা করেন৷চাকরিচ্যুত শিক্ষকরা আন্দোলনে শামিল হওয়ার চেষ্টা করলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত হন৷ প্রশাসনের তরফ থেকে তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় করুণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে কোনোভাবেই আন্দোলন করা যাবে না৷ আন্দোলনকারীদের ৫ মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেন এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার৷


পুলিশ ও প্রশাসন তাদেরকে আন্দোলন করতে দেয়নি৷ করোন পরিস্থিতির কারণে বন অবস্থান আন্দোলন সংগঠিত করা যাবে না বলে তাদেরকে জানিয়ে দেওয়া হয়৷ তাতে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা৷ আন্দোলনকারীরা জানান হাইকোর্টের অনুমতিক্রমেই তারা অবস্থান আন্দোলনে সামিল হওয়ার উদ্যোগ গ্রহণ করেন৷ তাড়াতাড়ি করেন সুপ্রিমকোর্ট রাজ্য সরকারকে স্পষ্ট ভাবে বলেছে চাকরিচ্যুত শিক্ষকদের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করার জন্য৷

কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মানেনি৷ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরির জন্য সাধারণ চাকুরী প্রার্থীদের সঙ্গে চাকরিচ্যুত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে বসার কথা বলা হয় রাজ্য সরকারের তরফ থেকে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং সরাসরি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকুরী শিক্ষকদের নিয়োগের দাবিতে তারা আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করেন৷ কিন্তু পুলিশ ও প্রশাসন করোনা পরিস্থিতির অজুহাত দেখিয়ে সোমবার তাদেরকে আন্দোলন করতে দেয়নি৷আন্দোলনকারীরা অবশ্য তাদের দাবি তুলে ধরে প্রশাসনের কথায় মান্যতা দিয়ে সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই চলে যান৷ তারা অবশ্য জানিয়েছেন অদূর ভবিষ্যতেই তারা আন্দোলনে সামিল হবেন৷১০৩২৩ টিচাররা আজ সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী গ্রুপ সি গ্রুপ ডি তে সরাসরি নিয়োগ করতে হবে তার দাবি নিয়ে গান্ধী মূর্তির সামনে ধরনাতে বসার কথা ছিল৷ কিন্তু পুলিশ তাদেরকে বস্তে বাধা দিল যেহেতু কোভিদ চলছে তাই৷

Releated Posts

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top