News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ২-কোটির ঊর্ধ্বে সংক্রমণ, ৩,৪৪৯ বেড়ে মৃত্যু ২.২২ লক্ষাধিক
Image

ভারতে ২-কোটির ঊর্ধ্বে সংক্রমণ, ৩,৪৪৯ বেড়ে মৃত্যু ২.২২ লক্ষাধিক

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): ভারতে ধীরে ধীরে কমছে করোনা-আক্রান্তের সংখ্যা। কিছু দিন আগেই ৪-লক্ষ ছাড়িয়ে গিয়েছিল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, তারপর থেকেই নিম্নমুখী করোনা-সংক্রমণের সংখ্যা। সোমবার সারা দিনে ভারতে কোভিডে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। এই সময়ে ভারতে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৩,৪৪৯ জনের। ভারতে দ্রুততার সঙ্গে চলছে টিকাকরণও। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৫,৮৯,৩২,৯২১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় ৩৩,৪৯১ জন বাড়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৩৪.৪৭-লক্ষের (১৭.০০ শতাংশ) গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩,৫৭,২২৯ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,০২,৮২,৮৩৩। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩,৪৪৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,২২,৪০৮ জন (১.১০ শতাংশ)। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩ জন। দ্রুততার সঙ্গে সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতা স্বস্তি দিচ্ছে প্রতিদিনই, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,৬৬,১৩,২৯২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৮১.৯১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১৭,০৮,৩৯০ জনকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top