News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড ঠেকাতে কঠোর নীতীশ, ১৫ মে অবধি বিহারে লকডাউন
Image

কোভিড ঠেকাতে কঠোর নীতীশ, ১৫ মে অবধি বিহারে লকডাউন

পাটনা, ৪ মে (হি.স.): করোনার দ্বিতীয় ঢেউ থেকে বিহারকে বাঁচাতে কঠোর হলেন নীতীশ কুমার। করোনা-সংক্রমণে রাশ টানতে ও রাজ্যবাসীকে মারণ এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে আগামী ১৫ মে অবধি বিহারে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার টুইট করে নীতীশ কুমার জানিয়েছেন, “সোমবার রাজ্যের মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত আগামী ১৫ মে অবধি বিহারে লকডাউন লাগু থাকবে।”
নীতীশ কুমার আরও জানিয়েছেন, লকডাউন সম্পর্কিত নির্দেশিকার বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ। লকডাউনের বিস্তারিত নিয়মকানুন বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকেই ঘোষণা করা হবে। বিপর্যয় মোকাবিলা দলকে ইতিমধ্যে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যের মতোই করোনার আগ্রাসনে জর্জরিত বিহার। সোমবারই বিহারে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১১,৪০৭ জন এবং মৃত্যু হয়েছে ৮২ জনের। এই বাড়বাড়ন্ত রুখতেই লকডাউনের সিদ্ধান্ত নিল নীতীশ কুমার সরকার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top