মেক্সিকো সিটি, ৪ মে (হি.স.): মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মেট্রো রেলের সেতু ভেঙে পড়ায় মৃত্যু হল ২৩ জনের। এই বিপর্যয়ে আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। রাস্তার উপর দিয়েই মেট্রো রেলের সেতুটি ছিল। সেটি হঠাৎই ভেঙে পড়ে ব্যস্ত রাস্তায়। সোমবার রাতে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। পরে আরও ১০ জনের মৃত্যু হয়। মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম জানিয়েছেন, দুৰ্ভাগ্যবশত মেট্রো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ জনের।
দুর্ঘটনার সময় মেট্রোর ওই সেতুর নীচে দাঁড় করানো ছিল গাড়ি। রাস্তায় ভিড় না হলেও মানুষ ও গাড়ির গতিবিধি ছিল। তখনই মেট্রো ট্রেন-সহ হঠাৎ ভেঙে পড়ে সেতুটি। চারিদিক ঢেকে যায় ধুলোয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম।

মেক্সিকোয় সেতু ভেঙে রাস্তায় মেট্রো, মৃত্যু ২৩ জনের
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

















