News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত ঋদ্ধিমান সাহা, কোভিড পজিটিভ অমিত মিশ্রও
Image

করোনা-আক্রান্ত ঋদ্ধিমান সাহা, কোভিড পজিটিভ অমিত মিশ্রও

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমান সাহা ছাড়াও করোনা-আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রও। উভয়েই চিকিৎসকদের পরামর্শ মেনে কোভিড সতর্কতা মেনে চলছেন। করোনার সংক্রমণের জেরে এমনিতেই জেরবার অবস্থা আইপিএল-এর। এরইমধ্যে মঙ্গলবার জানা যায়, সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও কোভিডে সংক্রমিত হয়েছেন। এরপরই জানা যায় করোনা-আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রও।
এদিনই বিসিসিআই জানিয়েছে, এই মরসুমের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিসিসিআই জানিয়েছে, “আইপিএল ২০২১ মরশুম অবিলম্বে স্থগিত করার বিষয়ে, আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআই একটি জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে।” এর আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়রও।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top