News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা পালানিস্বামীর, স্ট্যালিনকে অভিনন্দন
Image

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা পালানিস্বামীর, স্ট্যালিনকে অভিনন্দন

চেন্নাই, ৩ মে (হি.স.): তামিলনাড়ুতে এবার জনগণের আশীর্বাদ পেয়েছে ডিএমকে। ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮, সেই সংখ্যা সহজেই অর্জন করেছে এম কে স্ট্যালিনের ডিএমকে। নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। তার আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ই কে পালানিস্বামী। সোমবার তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন পালানিস্বামী। শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে, সে সম্পর্কে স্ট্যালিন জানিয়েছেন, মঙ্গলবার অথবা বুধবার ঘোষণা করা হবে।
মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি এদিন ডিমকে সভাপতি এম কে স্ট্যালিনকে অভিনন্দন জানিয়েছেন পালানিস্বামী। টুইট করে পালানিস্বামী জানিয়েছেন, “এম কে স্ট্যালিনকে হার্দিক অভিনন্দন।” সোমবার বেলা এগারোটা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ২২৩টি আসনের ফল ঘোষণা হয়েছে। ডিএমকে জয়ী হয়েছে ১২৫টি আসনে (এগিয়ে ৮টি আসনে), বিজেপি জয়ী তিনটি আসনে (এগিয়ে একটি আসনে), এআইএডিএমকে জয়ী ৬৪টি আসনে (এগিয়ে দু’টি আসনে), বামেরা জয়ী ৪টি আসনে, কংগ্রেস জয়ী ১৮টি আসনে, পিএমকে জয়ী ৫টি আসনে এবং ভিসিকে জয়ী ৪টি আসনে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top