চামরাজানগর (কর্ণাটক), ৩ মে (হি.স.): বিগত ২৪ ঘন্টার ব্যবধানে কর্ণাটকের চামরাজানগর জেলা হাসপাতালে মৃত্যু হল ২৪ জন রোগীর। অক্সিজেনের অভাবে এবং অন্যান্য কারণে মৃত্যু হয়েছে ২৪ জন রোগীর। এতজন রোগীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এই ঘটনায় তদন্তের নির্দেশে দিয়েছেন চামরাজানগর জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী এস সুরেশ কুমার।
সোমবার মন্ত্রী এস সুরেশ কুমার জানিয়েছিলেন, বিগত ২৪ ঘন্টার ব্যবধানে চামরাজানগর জেলা হাসপাতালে অক্সিজেনের অভাব ও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে ২৪ জন রোগীর। তাঁদের মধ্যে কয়েকজন করোনা রোগীও রয়েছেন। এই ঘটনায় চামরাজানগর জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তিনি মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছেন। চামরাজানগর জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী এস সুরেশ কুমার জানিয়েছেন, হাসপাতালে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে যদি কারও গাফিলতি মেলে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

২৪ ঘন্টায় কর্ণাটকের হাসপাতালে মৃত ২৪ রোগী, বৈঠকে ডাকলেন ইয়েদুরাপ্পা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















