News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম কার্ড ছিনতাই করে টাকা হাতিয়ে নিল দুস্কৃতি
Image

এটিএম কার্ড ছিনতাই করে টাকা হাতিয়ে নিল দুস্কৃতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ কাঞ্চনপুরে এক ব্যক্তির কাছ থেকে এটিএম কার্ড ছিনতাই করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল ছিনতাইবাজরা৷ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ৷দশদা কনপুই এলাকার বাসিন্দা হামসারায় রিয়াং গত মঙ্গলবার কাঞ্চনপুরে এটিএম কাউন্টারের টাকা তুলতে গিয়েছিলেন৷


এস বি আই কাঞ্চনপুর শাখার এটিএম থেকে টাকা তুলতে গেলে অপরিচিত দুই যুবক তার কাছ থেকে এটিএম কার্ডে ছিনিয়ে নিয়ে যায়৷ হামসা রায় বাবুর হাত থেকে এটিএম কার্ডটি ছিনিয়ে নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কাঞ্চনপুর এটিএম কাউন্টার হইতে ৪০ হাজার টাকা তুলে নিয়ে যায়৷ টাকা তুলে ওই দুই ব্যক্তি পালিয়ে যায়৷ হামসারায় বাবু কাঞ্চনপুর স্টেট ব্যাংক শাখায় গিয়ে বিষয়টি জানান৷ তৎক্ষনাত তার একাউন্টটি ব্লক করে দেওয়া হয়৷


হামসারায় রিয়াং কাঞ্চনপুর থানায় এসে একটি জিডি এন্িন্ট করেন৷ কাঞ্চনপুর থানার সাব-ইন্সপেক্টর নর পুইতা হলাম ও কাঞ্চনপুর থানার ওসি সমীর রায় ঘটনার তদন্ত শুরু করেন৷ এ ব্যাপারে কাঞ্চনপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে আটক করে৷তার নাম আম্বার আলী৷ বাড়ি কদমতলা এলাকায়৷


আরেক জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি৷ আটক আম্বর আলীকে কাঞ্চনপুর মহকুমা আদালতে তোলা হয়৷ তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয় তাকে৷ পুলিশ রিমান্ডে নেয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ এটিএম কার্ড ছিনতাই করে টাকা তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনপুর সহ পার্শবর্তী এলাকাগুলিতে ত্রিপুরা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top