আগরতলা, ১ মে : রাজ্যে কোভিভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার সর্বোত প্রয়াস জারি রেখেছে। পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে কোভিড আক্রান্তদের সুচিকিৎসার স্বার্থে মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্ট একাধিক জরুরী পরীক্ষা আজ থেকে বিনামূল্যে শুরু করেছে। এজিএমসি ও জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীদের প্রয়োজন অনুসারে আইএল-৬, প্রোক্যালসিটোনিন, ফেরিটিন, ডি-ডাইমার, সিআরপি এই পরীক্ষাগুলি আজ থেকেই শুরু হয়েছে। এগুলো বাইরে থেকে টেস্ট করাতে ৭ থেকে ১০ হাজার টাকার প্রয়োজন পড়ে। এই উদ্যোগের ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হবে। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

কোভিভ আক্রান্তদের সুচিকিৎসায় এজিএমসি ও জিবিপি হাসপাতালে বিনামূল্যে জরুরী পরীক্ষা
Releated Posts
মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে
ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…
ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের
শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি
নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…
ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…


















