News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কোভিডকে কোনওভাবেই অবহেলা করা উচিত নয় : মুখ্যমন্ত্রী
Image

কোভিডকে কোনওভাবেই অবহেলা করা উচিত নয় : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ মে : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় কোভিড সুরক্ষা বিধিনিষেধগুলি যথাযথভাবে মেনে চলার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোভিডকে কোনওভাবেই অবহেলা করা উচিত নয়। প্রত্যেকেরই সতর্কতামূলক সবধরণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলায় প্রগতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একথা বলেন।

তিনি বলেন, রক্তদান মহৎ দান৷ ত্রিপুরার গ্রামেগঞ্জে এবং শহরের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলির উদ্যোগে স্বতস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচি প্রতিনিয়ত আয়োজিত হয়। বর্তমান কোভিড অতিমারি সময়ে এই মহতী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি উদ্যোক্তাদের সাধুবাদ জানান। মুখ্যমন্ত্রী এদিনের রক্তদান শিবিরে গোমতী জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত রক্তদাতাদের প্রশংসা করে বলেন, অন্যের জীবন বাঁচাবার জন্য তারা এগিয়ে এসেছেন যা তাদের সুন্দর মানসিকতার পরিচয় বহণ করে। এজন্য তিনি গর্ববোধ করেন। তিনি তাদের

সুন্দর জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। উল্লেখ্য, এই রক্তদান শিবির গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং তা আগামী ৪ মে ২০২১ পর্যন্ত চলবে। এদিনের শিবিরে ৪৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

Releated Posts

প্রতিকূল আবহাওয়ার কারণে টিবিএসই-এর ‘ বছর বাঁচাও’ পরীক্ষা স্থগিত

আগরতলা, ১৩ জুলাই: প্রতিকূল আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার নির্ধারিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ-এর ‘ বছর বাঁচাও’…

ByByReshmi Debnath Jul 13, 2026

ভারী বৃষ্টির জেরে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলায় সোমবার সব স্কুল বন্ধ

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টিপাত এবংপ্রতিকূল আবহাওয়ার কারণে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং…

ByByReshmi Debnath Jul 13, 2026

আগরতলায় ফ্রুট ফুড ফেস্টিভ্যাল, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির উপর জোর মন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ১২ জুলাই: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর ফলভিত্তিক খাদ্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে রাজধানী আগরতলায়…

ByByReshmi Debnath Jul 12, 2026

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের আহ্বান মুখ্যমন্ত্রীর, উদ্বোধন হলো ৫০ শয্যার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল হাসপাতাল

আগরতলা, ১২ জুলাই:  রাজ্যে মাদক কারবার ও নেশার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একযোগে লড়াইয়ে শামিল হয়ে যুদ্ধ ঘোষণা করতে আহবান…

ByByReshmi Debnath Jul 12, 2026
Scroll to Top