News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা কেড়ে নিল প্রাণ, প্রয়াত বিহারের মুখ্য সচিব অরুণ কুমার সিং
Image

করোনা কেড়ে নিল প্রাণ, প্রয়াত বিহারের মুখ্য সচিব অরুণ কুমার সিং

পাটনা, ৩০ এপ্রিল (হি.স.): প্রয়াত হলেন বিহারের মুখ্য সচিব অরুণ কুমার সিং। করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন ১৯৮৫ ব্যাচের এই আইএএস অফিসার। শুক্রবার পাটনার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে বিহারের মুখ্য সচিবের। করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর, শারীরিক অবস্থার অবনতি হয় অরুণ কুমার সিংয়ের। তাঁকে ভর্তি করা হয়েছিল পাটনার হাসপাতালে। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।


বিহার বিধানসভা নির্বাচনে জনতা দল ইউনাইটেড (জেডিইউ) সুপ্রিমো নীতীশ কুমার জয়ী হওয়ার পর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিহারের মুখ্য সচিব করা হয়েছিল অরুণ কুমার সিংকে। আইএএস অফিসার দীপক কুমারের স্থলাভিষিক্ত হন ১৯৮৫ ব্যাচের এই অফিসার।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top