News Flash

  • Home
  • Uncategorized
  • মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) :  মাদ্রাজ হাইকোর্টের চরম হুঁশিয়ারিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য জুড়ে চলছে সপ্তম দফার ভোট। মাঝে মাত্র ২ দিন। বৃহস্পতিবার অর্থাৎ ২৯ এপ্রিল শেষ দফার ভোট। আজই অষ্টম দফার শেষ প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলি। মির্নাভা থিয়েটারে শেষ নির্বাচনী জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফের করোনা পরিস্থিতির জন্য মোদী ও কমিশনকে তোপ দাগলেন তিনি। মাদ্রাজ হাইকোর্টের চরম হুঁশিয়ারিকে স্বাগত জানালেন। হুঙ্কার ছেড়ে বললেন, “অনেক সহ্য করেছি, আর নয়।”

মুখ্যমন্ত্রী বললেন, “একজন প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা না করে বাংলা দখল করতে ব্যস্ত হয়ে পড়েছেন। যার জন্য করোনার এই অবস্থা। প্রধানমন্ত্রীর এই আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” কমিশন প্রতিহিংসামূলক আচরণ করছে, এমনটাও অভিযোগ করলেন মমতা। বললেন, “কমিশন বিজেপির টিয়া-ময়না। বিজেপির কথায় ৩ লক্ষ বাহিনী এনে করোনা ছড়িয়েছে। যখন যেভাবে ইচ্ছে পুলিশ বদলি করে দিচ্ছে। ভাবছে এভাবে নির্বাচন জিতে যাবে, কিন্তু তা কোনওদিনও সম্ভব হবে না।”

এরপরই হুঙ্কার ছেড়ে মমতা তৃণমূল নেত্রী বলেন, “আমি ২০১৯ এর লোকসভা নির্বাচনে সহ্য করেছি। অনেক কিছু হচ্ছে বুঝতে পেরেও চুপ করে থেকেছি। কিন্তু এবার আর নয়। ভেবেছিলাম ওরা শুধরে যাবে। কিন্তু একই কাজ করেই চলেছে। কমিশন বিজেপির হয়ে কাজ করছে, আমার কাছে প্রমাণ রয়েছে। আদালতে যাব।”

কমিশনের শোকজ প্রসঙ্গে এদিন ফের সুর চড়ান মমতা। বলেন, “মোদী রোজ বাংলায় এসে হিন্দু মুসলিম করছেন, তাতে দোষ হচ্ছে না। ওনাকে শো কজ করার সাহস নেই। তৃণমূলকে নিয়ে পড়ছে।” শেষ নির্বাচনী সভা থেকে আত্মবিশ্বাসী কন্ঠে মমতা বলেন,”তৃণমূল জিতবেই, বিজেপি খুব বেশি হলে আশিটি আসন পেতে পারে। তৃতীয়বারের জন্য সরকার গড়বে তৃণমূলই।”

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top