News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ২৮-কোটি ছুঁইছুঁই করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৬.২৫ শতাংশ
Image

ভারতে ২৮-কোটি ছুঁইছুঁই করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৬.২৫ শতাংশ

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ২৮-কোটির কাছাকাছি পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৫ এপ্রিল সারা দিনে ভারতে ১৪,০২,৩৬৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৭,৯৩,২১,১৭৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৪,০২,৩৬৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন।
করোনার বাড়বাড়ন্তে চিন্তা বাড়ছে ভারতে, প্রতিদিনই ১ লক্ষের বেশি বাড়ছে করোনা-রোগীর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় বৃদ্ধির সংখ্যা ১,৩০,৯০৭ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,১৯,২৭২ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৯৫,১২৩ জনের মৃত্যু হয়েছে (১.১৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২,৮১২ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৩,০৪,৩৮২ জন (৮২.৬২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ১,৩০,৯০৭ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ২৮,১৩,৬৫৮ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১৬.২৫ শতাংশ)।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top