News Flash

  • Home
  • Uncategorized
  • কাজ করতে হলে টাকা দিতে হবে, রেল ঠিকাদারকে প্রাণনাশের হুমকি
Image

কাজ করতে হলে টাকা দিতে হবে, রেল ঠিকাদারকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ এপ্রিল৷৷ কাজ করতে হলে ৫ লক্ষ টাকা দিতে হবে৷ নইলে প্রাণে মেরে ফেলা হবে৷ এমনটাই অভিযোগ রেল ঠিকাদার প্রশান্ত শুক্লবৈদ্যের৷ বিশালগড়ে কয়েকজন চাঁদাবাজ দুষৃকতির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বিশালগড় থানা দ্বারস্থ হয়েছেন উদয়পুরের জনৈক ঠিকেদার প্রশান্ত শুক্লবৈদ্য৷ ঘটনার খবর পেয়ে রবিবার সকালে বিশালগড় রেল স্টেশন পরিদর্শনে আসেন রেল দপ্তরের সিনিয়র সেক্টর ইঞ্জিনিয়ার প্রবীর দাস ছিলেন৷ সঙ্গে ছিলেন আরপিএফ এর জওয়ানরা৷

তারা বিষয়টি খতিয়ে দেখে বিশালগড় পুলিশ আধিকারিক এবং থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে কথা বলে দুষৃকতীদের গ্রেপ্তারের দাবি জানান গত ছয় মাস আগে বিশালগড় রেলস্টেশনের দুটি ট্রেক এর মাঝে ছয় ফুট গভীরে একটি ড্রেন নির্মাণের বরাদ্দ হয় দুই মাস বাদে কাজ শুরু করতেই বিশালগড়ের কয়েকজন দুষৃকতী ঠিকাদারের কাছে ৫ লক্ষ টাকা দাবি করে৷ এরপর প্রায় চার মাস বন্ধ থাকে ড্রেন নির্মাণের কাজ৷ গত পরশুদিন পুনরায় শুরু হয় নির্মাণকাজ৷ অভিযোগ শনিবার রাতে ৬ জনের একদল দুষৃকতী ঠিকাদারের সরকারি নিবাসে ঢুকে ৫ লক্ষ টাকা দাবি করে৷ আগামী দুই দিনের মধ্যে টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়৷ রবিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই আরপিএফ এবং বিশালগড় পুলিশ আধিকারিক এর মধ্যে দফায় দফায় আলোচনা হয়৷ এখন দেখার বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি কি ব্যবস্থা নেয়৷ দুষৃকতীদের নির্মাণ কাজ আপাতত স্থগিত রেখেছে প্রাশান্ত শুক্লবৈদ্য৷ তবে কবে নাগাদ স্টেশনের নির্মাণকাজ শুরু হয় তা রেল দপ্তরের আধিকারিকরাই জানেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top