News Flash

  • Home
  • Uncategorized
  • আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন করোনা আক্রান্ত, আগেই সংক্রামিত শাহাবুদ্দিন
Image

আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন করোনা আক্রান্ত, আগেই সংক্রামিত শাহাবুদ্দিন

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন করোনা আক্রান্ত  হলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছোটা রাজন এর শারীরিক অবস্থার উপর চিকিৎসকরা নজর রেখে চলেছেন। যদিও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এখনই তাকে তিহার জেল থেকে সরিয়ে হাসপাতলে স্থানান্তর করার মতো পরিস্থিতি আসেনি বলে চিকিৎসক জেলা প্রশাসনকে জানিয়েছেন।


জেলা প্রশাসন সূত্রে খবর, বৃহষ্পতিবার ছোটা রাজন-র করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর সংক্রমনের খবর পাওয়া যায়। রিপোর্ট পজেটিভ আসার পর তার সেলের সুরক্ষা কর্মী ও আশপাশে থাকা জেল কর্মীদের করেনটাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ছোটা রাজন এবং বিহারের প্রাক্তন সাংসদ শাহাবুদ্দিন দুজনকেই তিহার জেলে উচ্চ নিরাপত্তাবেষ্ঠনী যুক্ত সেলে রাখা হয়েছে। তাদের দুজনের কাছে কোন বাইরের লোক বিনা অনুমতিতে যেতে পারে না।  এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে তাদের দুজনের করোনা সংক্রমণ হল, তা নিয়ে চিন্তিত জেল প্রসাশন। জেলা প্রশাসন অন্য কয়েদিদের করোনা পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে। যেই মুহুর্তে জেলবন্দি কোনও  কয়েদির করোনা উপসর্গ দেখা দিচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে অন্য কয়েদিদের থেকে সরিয়ে আলাদা করে রাখা হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top