News Flash

  • Home
  • Uncategorized
  • প্রস্তুতকারক সংস্থার সবুজ সংকেত নেই, ১ মে থেকে করোনার সার্বজনীন টিকা সম্ভবত রাজ্যে অনিশ্চিত
Image

প্রস্তুতকারক সংস্থার সবুজ সংকেত নেই, ১ মে থেকে করোনার সার্বজনীন টিকা সম্ভবত রাজ্যে অনিশ্চিত

আগরতলা, ২৩ এপ্রিল (হি. স.) ৷৷ সম্ভবত ১ মে থেকেই ১৮ বছরের উর্ে সকলের টিকাকরণ সম্ভব হচ্ছে না৷ কারণ, টিকা প্রস্তুতকারক সংস্থা এখনও সরবরাহ নিয়ে কোন সবুজ সংকেত দেয়নি৷ তবে, ত্রিপুরা সরকার সম্পুর্ন ভাবে প্রস্তুত রয়েছে৷ আজ এ-কথা জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশন-র মিশন অধিকর্তা ড় সিদ্ধার্থ শিব জায়সয়াল৷ এক্ষেত্রে টিকাকরণ-এ নাম নথিভুক্ত হবে যথারীতি৷ কিন্ত, টিকা আসলে তবেই জনগণকে দেওয়া সম্ভব হবে৷


এদিন তিনি বলেন, টিকা প্রস্তুতকারক সংস্থার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে৷ কিন্ত, টিকা সরবরাহে কোন নিশ্চিত বার্তা মিলছে না৷ সিরাম ইনস্টিটিউট সাফ জানিয়েছে, প্রথমে মহারাষ্ট্রে সরবরাহ করা হবে৷ কারণ, সেখানে পরিস্থিতি ভীষণ ভয়াবহ হয়ে রয়েছে৷ তারপর ত্রিপুরায় সরবরাহের বিষয়ে তারা ভাববে৷


তাঁর কথায়, ১৮ বছরের উদর্ে এবং ৪৫ বছরের নিচে বয়সী-দের টিকাকরণ-এ সমস্ত প্রস্তুতি ত্রিপুরা সরকার নিয়েছে৷ ইতিমধ্যে বিভিন্ন সংস্থার কাছে প্রস্তাব পাঠিয়েছে৷ এমনকি, অর্থের যোগানও হয়ে গেছে৷ তিনি বলেন, আগামী মঙ্গলবার মন্ত্রিসভা-র বৈঠকে এবিষয়ে অনুমোদন মিলবে৷ এরপরই টিকা সরবরাহে বরাত দেওয়া সম্ভব হবে৷ কিন্ত, প্রস্তুতকারক সংস্থা টিকা সরবরাহ নিশ্চিত না করা পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে আদৌ ১ মে থেকে টিকাকরণ সম্ভব হবে না আরও সময় লাগবে৷
তিনি বলেন, আজ জেলাশাসক-দের সাথে ভিডিও কনফারেন্স-এ এবিষয়ে অবগত করা হয়েছে৷ তাছাড়া রাজনৈতিক দল গুলি-র কাছেও বার্তা পাঠানো হয়েছে৷ মানুষ অযথা বিভ্রান্ত না হন, টা সুনিশ্চিত করতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top