News Flash

  • Home
  • Uncategorized
  • দালাল চক্রের মাধ্যমে জাল সইয়ের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার অভিযোগ
Image

দালাল চক্রের মাধ্যমে জাল সইয়ের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ এপ্রিল৷৷ দালাল চক্রের মাধ্যমে জাল সইয়ের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার অভিযোগ উঠলো শান্তির বাজার গ্রামীন ব্যাঙ্কের বিরুদ্ধে৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার গ্রামীন ব্যাঙ্ক থেকে দাদাল চক্রের মাধ্যমে লোন নেন জোসমিকা রিয়াং নামে একমহিলা৷ এই মহিলাকে লোন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বগাফার বাসিন্দা খগেন্দ্র রিয়াং কাজ করেছে৷ খগেন্দ্র রিয়াং লোন পাইয়ে দেওয়ার জন্য টি আর পি সি ডির্পাটমেন্টে কর্মরত কর্মী বাচ্চু মিয়ার জাল সই ব্যাবহার করেন গেরেন্টার দিয়ে দেন বলে অভিযোগ৷


বাচ্চুমিয়া মনপাথর এলাকার বাসিন্দা৷ জোসমিকা রিয়াং দালাল চক্রের মাধ্যমে ব্যাঙ্কথেকে ২ লক্ষ টাকা লোন নিয়েছেন বলে জানাযায়৷ জোসমিকা রিয়াং সঠিক সময়ে লোনের কিস্তি পরিষোধ না করাতে লোনের কাগজে থাকা গেরেন্টার বাচ্চু মিয়ার নিকট ফোন করে ব্যাঙ্ক কতৃপক্ষ৷ এইনিয়ে বাচ্চু মিয়া আজ গ্রামীন ব্যাঙ্কে এসে ঘটনার বিবরন জেনে দালাল চক্রের সাথে জড়িত খগেন্দ্র রিয়াংকে আটক করে৷ খগেন্দ্র রিয়াং ঘটনার সত্যতা সংবাদমাধ্যমের সন্মুখে স্বীকার করে৷ তিনি জানান লোন পাইয়ে দিলে নিজেরা ৫০০ টাকা পেয়েথাকেন ও ব্যাঙ্ক কতৃপক্ষকে কিছু দিতেহয়৷ উনার এই কাজের সাথে অন্যান্যরাও জরিত রয়েছে বলে জানান৷


অপরদিকে গেরেন্টারের জাল সই দেওয়ার ঘটনার সত্যতাও তিনি সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেন৷ এইঘটনা জানাজানি হবার পর বাচ্চু মিয়া ব্যাঙ্ক ম্যানাজারের নিকট উনার নাম গেরেন্টার থেকে বাদ দেওয়ার জন্য আবেদন পত্র জমাদেন৷ সাধারন লোকজন লোনের জন্য ব্যাঙ্কের দারস্ত হয়েও নানান অজুহাতের কারনে লোক নিতে পারেননা অপরদিকে যে কয়েকজন লোন পাইয়ে থাকে তাদেরকেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়৷ কিন্তু দেখাযাচ্ছে কিছু সংখ্যক দালাল চক্রের মাধ্যমে জাল সই ব্যাবহার করে ব্যাঙ্কের কর্মীদের মেনেজকরে অতিসহজে লোন হাতিয়ে নিচ্ছে কিছু সংখ্যক লোকজন৷ এই নিয়ে ব্যাঙ্ক কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ণ জাগছে লোকমনে৷ এইনিয়ে ব্যাঙ্কের দায়িত্বে থাকা ম্যানেজার সংবাদমাধ্যমের কেমেরার সামনে কিছু বলতে নারাজ৷ তিনি মৌখিকভাবে জানান এই বিষয়ে উনার উর্ধতর কতৃপক্ষকে জানানো হয়েছে৷ উনারা ঘটনার তদন্ত চালিয়েযাবেন৷ এখন দেখার বিষয় দোষীদের শাস্তির দাবীতে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top