News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘাটতি পূরণ হলে বাংলাদেশকে টিকা সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে : বিক্রম দুরাইস্বামী
Image

ঘাটতি পূরণ হলে বাংলাদেশকে টিকা সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে : বিক্রম দুরাইস্বামী

আগরতলা, ২২ এপ্রিল (হি. স.)৷৷ করোনা-র দ্বিতীয় ঢেউ খুবই ভয়ংকর৷ তাই, টিকা-র প্রয়োজনীয়তা অসীম৷ কিন্ত চাহিদার তুলনায় উতাদনে ঘাটতি থাকায় বাংলাদেশ-কে ক্ষমতা অনুযায়ী সহায়তায় প্রস্তুত ভারত৷ আজ বাংলাদেশে ফিরে যাওয়ার সময় ত্রিপুরায় আখাউড়া সীমান্তে জিরো পয়েন্টে এ-কথা বলেন ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী৷ তাঁর কথায়, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ-কে অনেক বেশি টিকা সরবরাহ করেছে ভারত৷ দুই দেশের মধুর সম্পর্কের ফলশ্রুতিতে আগামী দিনেও টিকা সরবরাহে বাংলাদেশকেই সবর্োচ্চ অগ্রাধিকার দেওয়া হবে৷


এদিন তিনি বলেন, গভীর সমস্যায় সকলে সম্মুখীন হয়েছে৷ তবে, আমরা একত্রিতভাবে ওই সমস্যার মোকাবিলা করার চেষ্টা করছি৷ দ্বিতীয় ঢেউ খুবই ভয়ংকর৷ তাতে, ভারতের অবস্থাও খুবই ভয়াবহ হয়ে উঠেছে৷ ফলে, আমরা সকলেই একত্রিত হয়ে কাজ করছি৷ তাঁর কথায়, পরিস্থিতি মোকাবিলায় যতটা ভাল কাজ করা সম্ভব দুই দেশ সেই চেষ্টা করছে৷


তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য আমি দিল্লি গিয়েছিলেন৷ করোনা-র দ্বিতীয় ঢেউ-র ভয়াবহতা সত্ত্বেও প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন৷ তাতে বলার অপেক্ষা রাখে না, ভারত বাংলাদেশ-কে কতটা গুরুত্ব দিচ্ছে৷ তাঁর দাবি, মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু-র জন্ম শতবার্ষিকী-র ভারতের কাছেও ততটাই গুরুত্বপূর্ন যতটা একজন বাংলাদেশী ভাবেন৷ সে জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে এসেছিলেন৷ তাঁর মতে, দুই দেশের সম্পর্ক সর্বদাই অসাধারণ৷ তবে, এখন আমরা এক অভূতপূর্ব সমস্যার সম্মুখীন হয়েছি৷ আশা করি সৃষ্টি কর্তা আমাদের সকলের মঙ্গল করবেন৷ আমাদের সম্মিলিত প্রার্থনায় এই গভীর সংকট কাটাতে আমরা সক্ষম হব, বলেন তিনি৷


দুরাইস্বামী বলেন, টিকা-র অভাব সারা বিশ্বে দেখা দিয়েছে৷ উতাদনের তুলনায় চাহিদা অনেক বেশি হয়ে গেছে৷ তাতে, চুক্তিগত বাধ্যবাধকতা-র সম্মুখীন ভারত-বাংলাদেশ উভয় দেশ এমনকি আরও অনেক দেশ৷ শুধু তাই নয়, টিকা প্রস্তুতকারক সংস্থাও একই সমস্যার সম্মুখীন হয়েছে৷ তবু, কিভাবে ওই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় সেদিকে চেষ্টা চলছে৷ তাতে টিকা সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷


তিনি বলেন, ভারত থেকে ৭ মিলিয়ন টিকা বাংলাদেশ পেয়েছে৷ দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী আরও ৩.৩ মিলিয়ন টিকা ভারত বাংলাদেশ-কে সরবরাহ করেছে৷ তাঁর কথায়, আমাদের কাছে যা মজুত রয়েছে তা সরবরাহে কোন আপত্তি নেই৷ কিন্ত, আমাদের কাছেই অভাব দেখা দিলে সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই৷ কারণ টিকা-র সংকট ভারতেই দেখা দিয়েছে৷ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে৷ তাঁর দাবি, বাংলাদেশ ভারত থেকে অন্য দেশের তুলনায় সবচেয়ে বেশি টিকা গ্রহণ করেছে৷ কিন্ত, ক্ষমতার বাইরে গিয়ে আমাদের কিছু করা সম্ভব নয়৷ তবে তিনি আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ-কে টিকা সরবরাহ সবর্োচ্চ অগ্রাধিকার দেওয়া হবে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top