News Flash

  • Home
  • দেশ
  • বিলোনীয়ায় নাশকতার আগুনে ভষ্মীভূত হয়ে গেল চারটি দোকান
Image

বিলোনীয়ায় নাশকতার আগুনে ভষ্মীভূত হয়ে গেল চারটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ বুধবার গভীর রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মুহুরী নদীর বাঁধের পাড়ে নাশকতামূলক অগ্ণিকাণ্ডে চারটি দোকান এবং একটি মালবাহী সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷নাশকতা আগুনে পুড়ে ছাই হয়ে গেল চারটি দোকান সহ একটি গাড়ি৷ এটি নাশকতা মুলক আগুন বলে সমাজ দ্রোহিদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে সর্বশান্ত হওয়া দোকানের মালিকেরা৷ ঘটনা বুধবার গভীর রাতে বিলোনিয়া বনকর মুহুরী নদী সংলগ্ণ বাঁধের পাড় সংলগ্ণ এলাকায়৷


খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই দোকান ঘর সহ একটি মালবাহী গাড়ি৷বিলোনিয়া বনকর মুহুরী নদী সংলগ্ণ বাঁধের পাড় সংলগ্ণ এলাকায় পি ডাব্লিউ ডি অফিস কোয়ার্টারের পিছনে অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে দোকানিরা৷ বনকর বাজারের নৈশ প্রহরায়রত কর্মীরা প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে খবর দেয় দোকানের মালিক ও বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীদের৷

খবর পেয়ে মালিকেরা ছুটে এসে দেখতে পায় দোকান ঘর সহ গাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের কাছ থেকে জানা যায় ,টট্টঞ্জ১ ট্ট১৮৩১ এই নম্বরের মালবাহি গাড়ি সহ গাড়ির ঘর, গোডাউন , বাঁশ দোকান , ফলের দোকান পুড়ে ছাই হয়ে যায়৷ এটি নাশকতা মুলক অগ্ণিকাণ্ড ছাড়া আর কিছুই নয় বলে অভিমত ব্যক্ত করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা৷ রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ এ ধরনের নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনায় এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top