News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ২৭.২৭-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৮৪.৪৬ শতাংশ
Image

ভারতে ২৭.২৭-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৮৪.৪৬ শতাংশ

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): ভারতে ২৭.২৭-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২১ এপ্রিল সারা দিনে ভারতে ১৬,৫১,৭১১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৭,২৭,০৫,১০৩-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৬,৫১,৭১১ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন।

একধাক্কায় বিগত ২৪ ঘন্টায় ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৮৯০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৭৮,৮৪১ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৮৪,৬৫৭ জনের মৃত্যু হয়েছে (১.১৬ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২,১০৪ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৪,৫৪,৮৮০ জন (৮৪.৪৬ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ১,৩৩,৮৯০ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ২২,৯১,৪২৮ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১৪.৩৮ শতাংশ)।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top