News Flash

  • Home
  • দেশ
  • বাসন্তী পূজায় মহা অষ্ঠমীতে কুমারী পূজা
Image

বাসন্তী পূজায় মহা অষ্ঠমীতে কুমারী পূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ আজ মহাষ্টমী৷ আগরতলা দুর্গাবাড়িতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অষ্টমী তিথিতে দেবী বাসন্তীর পূজা হয়৷করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতেও রাজধানী আগরতলা শহরের দূর্গা বাড়িসহ সর্বত্র মহা অষ্টমী তিথিতে ভাবগম্ভীর পরিবেশে বাসন্তী দেবী পূজিত হন৷ শহরে আনন্দময়ী কালীবাড়িতে কুমারী মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে৷


অষ্টমী তিথিতে দুর্গা বাড়িতে পূণ্যার্থীদের ভিড় পরিলক্ষিত হয়৷ বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই এদিন পূজার্চনা হয়৷ দুর্গাবাড়ি মন্দিরে আজকের দিনে সামাজিক দূরত্ব বজায় রাখার তেমন কোন চিত্র পরিলক্ষিত হয়নি৷ ভক্ত প্রাণ মানুষ অষ্টমী তিথিতে অঞ্জলি দেওয়ার জন্য ভিড় করেন৷ ধর্মীয় স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ দুর্গা বাড়িতে মঙ্গলবার অষ্টমী তিথিতে পূজা চলাকালে যেভাবে ভিড় পরিলক্ষিত হয়েছে তাতে অনেকেই আতঙ্কিত হয়ে ওঠেন৷


এ বিষয়ে জানতে চাওয়া হলে মন্দিরের পুরোহিত জানান সামাজিক দূরত্ব বজায় রেখেই পূজার্চনা করার চেষ্টা করা হয়েছে৷ তবে ব্যাপক সংখ্যায় ভক্ত সমাগম হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া অনেকটাই সমস্যার কারণ হয়ে ওঠে৷করোনা ভাইরাসের সংক্রমণ রাজ্যেও বৃদ্ধি পাওয়ায় সরকার ও প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ কিন্তু ধর্মীয় স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার তেমন কোনো উদ্যোগ গ্রহণ না করায় জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top