News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রপুর মোটরস্ট্যান্ডে যাত্রী পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে মোটর শ্রমিকদের সাথে বৈঠক বিধায়িকার
Image

চন্দ্রপুর মোটরস্ট্যান্ডে যাত্রী পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে মোটর শ্রমিকদের সাথে বৈঠক বিধায়িকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ চন্দ্রপুর ইন্টারস্টেট বাস টার্মিনাসে কোন ধরনের মাফিয়া গিরি চলবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷ বিগত চার পাঁচ মাস যাবৎ ধরে চন্দ্রপুরস্থিত ইন্টারস্টেট বাস টার্মিনাসে কতিপয় মাফিয়া তেলিয়ামুড়ার বিভিন্ন যানবাহন চালকদের নানাভাবে হেনস্তা করছে৷ দৈহিক আক্রমণের শিকার হচ্ছেন যানবাহনের চালকরা৷


তাতে যানবাহনের চালকসহ অন্যান্য শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার সকাল থেকে চন্দ্রপুর ইন্টারস্টেট বাস টার্মিনাস থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন মোটর শ্রমিকরা৷ তাতে যাত্রীদুভর্োগ চরমে ধারণ করে৷হেনস্তারএই ঘটনার খবর পেয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তড়িঘড়ি ভারতীয় মজদুর সংঘের যানবাহন চালকদের সাথে বৈঠকে বসেন৷ এই বৈঠকে উপস্থিত যানবাহন চালকদের অভিযোগগুলি মনোযোগ সহকারে শোনেন বিধায়িকা কল্যাণী রায়৷


যানবাহন চালকরা অভিযোগ করেন চন্দ্রপুরস্থিত ইন্টারস্টেট বাস টার্মিনাস চত্বরে বিশ্বজিৎ দেবনাথ নামে এক মাফিয়া তেলিয়ামুড়ার যাত্রীবাহী যানবাহন চালকদের মারধোর এবং হেনস্তা সহ করে এবং অবৈধ ভাবে টাকা আদায় করে চলেছে৷ অভিযোগ শুনেন বিধায়িকা৷ শ্রমিকদের কাছ থেকে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ইন্টারস্টেট বাস টার্মিনালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন৷ তিনি জানান মাফিয়া বিশ্বজিৎ দেবনাথ যাতে আগামী দিনে গুন্ডাগিরি করতে না পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে আইন মোতাবেক৷ বিধায়িকার হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিষয়টির আপাতত মীমাংসা হয়েছে৷

Releated Posts

বিয়ের ভোজে মটনের বদলে চিকেন! খাবার নিয়ে বচসা থেকে রণক্ষেত্র, সাহারসায় তদন্তে পুলিশ

পাটনা, ১০ জুলাই (আইএএনএস) : বিহারের সাহারসা জেলায় একটি বিবাহের অনুষ্ঠানের ভোজে খাবার নিয়ে বচসাকে কেন্দ্র করে দুই…

ByBySandeep Biswas Jul 10, 2026

পিসিএমসিতে স্কুল সামগ্রী কেনায় ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ সঞ্জয় রাউতের, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

মুম্বই, ১০ জুলাই (আইএএনএস) : পিম্পরি-চিঞ্চওয়াড় মিউনিসিপ্যাল কর্পোরেশন (পিসিএমসি)-এ স্কুল শিক্ষার্থীদের জন্য সামগ্রী কেনাকাটায় প্রায় ৪০০ কোটি টাকার…

ByBySandeep Biswas Jul 10, 2026

তিন মাসের মধ্যে আমদাবাদ-ঢোলেরা এক্সপ্রেসওয়ে ভাভনগর পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হবে: নিতিন গড়করি

গান্ধীনগর, ১০ জুলাই (আইএএনএস): আগামী তিন মাসের মধ্যেই আমদাবাদ-ঢোলেরা এক্সপ্রেসওয়েকে ভাভনগর পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

পাটনায় প্রাক্তন পঞ্চায়েত প্রধানের রহস্যমৃত্যু, হত্যার অভিযোগে বিক্ষোভ ও পথ অবরোধ

পাটনা, ১০ জুলাই (আইএএনএস): বিহারের পাটনা জেলার বিহটা থানার অন্তর্গত রঘোপুর গ্রামে একটি টিউবওয়েলের কাছে রহস্যজনক পরিস্থিতিতে প্রাক্তন…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top