News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা: আগামী ৩ সপ্তাহ ‘কঠিন সময়’, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্কবার্তা
Image

করোনা: আগামী ৩ সপ্তাহ ‘কঠিন সময়’, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্কবার্তা

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স) : দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আগামী ৩ সপ্তাহ খুবই ‘কঠিন সময়’। করোনা মোকাবিলায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগাম পরিকল্পনা করে রাখতে পরামর্শ কেন্দ্রীয় সরকারের। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কন্টাইনমেন্ট জোন, করোনা মোকাবিলায় অন্যান্য পরিকল্পনা স্থির করে রাখতে বলেছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আরটি-পিসিআর টেস্ট করানোর উপরে জোর দিতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক।


মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। এদিন ভার্চুয়াল পদ্ধতিতে এই বৈঠক হয়। কেন্দ্রের স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা ও কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের নেতৃত্বে গুরুত্বপূর্ণ এই বৈঠক হয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় সরকারের তরফেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, দেশে করোনার সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। আগামী ৩ সপ্তাহ করোনার সংক্রমণ বিপজ্জনক হারে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রসাসিত অঞ্চলগুলিতেও সংক্রমণ মাত্রাছাড়া রূপ নিতে পারে। সেই কারণেই আগেভাগে সমস্ত পরিকল্পনা করে রাখতে পরামর্শ কেন্দ্রীয় সরকারের। মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিব ও পুলিশ বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন নীতি আয়োগ (স্বাস্থ্য)-এর সদস্য চিকিৎসক ভিকে পাল। তিনিই আগামী ৩ সপ্তাহ করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরো বেশি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top