News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় হাতেনাতে ধৃত চোর, চুরির ঘটনা বৃদ্ধিতে উদ্বিগ্ণ শহরবাসী
Image

আগরতলায় হাতেনাতে ধৃত চোর, চুরির ঘটনা বৃদ্ধিতে উদ্বিগ্ণ শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় চুরির ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ রবিবার সকালে রাজধানীর পূর্ব থানা এলাকার এমবিবি ক্লাব সংলগ্ণ এলাকা থেকে চোর সন্দেহে এক যুবককে আটক করা হয়৷ আটক যুবকের নাম বাপন দাস৷ তার বাড়ি কালিকাপুর এলাকায়৷


জানা যায় বাপন দাস নামে ওই যুবক এমবিবি ক্লাব সংলগ্ণ এলাকার একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে৷ তখন ঐ পরিবারের লোকজন রা তাকে আটক করেন৷ চিৎকারে স্থানীয় লোকজন এবং পথচারীরা এগিয়ে আসেন৷ তাকে রাস্তার পাশে একটি পিলারে বেধড়ক মারধর করা হয়৷ গণপ্রহারে সে গুরুতর ভাবে আহত হয়েছে৷ পরবর্তী সময়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ বাপন দাস নামে ওই যুবক জানায় সে তার এক আত্মীয়কে খুঁজতে এসেছিল৷ আত্মীয়কে খোঁজার নামে একটি বাড়িতে ঢুকে পড়ায় তাকে আটক করে বেধড়ক মারধর করা হয়৷ এলাকাবাসী জানিয়েছেন চুরি করার উদ্দেশ্যেই সে বাড়ির ভিতরে ঢুকে ছিল৷ চোর সন্দেহে তাকে আটক করা হয়েছে৷


এদিকে গত গভীর রাতে আগরতলা পশ্চিম থানার সুপারি বাগান এলাকায় বাইক চুরি করতে গিয়ে আটক হয়েছে এক চোর৷ গভীর রাতে বাড়ির ভিতরে ঢুকে বাইক চুরি করার চেষ্টা করলে পরিবারের লোকজন টের পান৷ ঘুম থেকে উঠে তারা তাকে আটক করতে সক্ষম হন৷ চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাকে গণপ্রহার করে৷ গণপ্রহারে সে আহত হয়৷ কাকে আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ জানা গেছে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও কয়েকজনের নাম ধাম জানা গেছে৷ তবে তার নাম ঠিকানা এখনো জানা যায়নি৷ সে বাংলাদেশী বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top