News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ছে আক্রান্তর সংখ্যা, উত্তরপ্রদেশের ৫ শহরে জারি লকডাউন
Image

বাড়ছে আক্রান্তর সংখ্যা, উত্তরপ্রদেশের ৫ শহরে জারি লকডাউন

এলাহাবাদ, ১৯ এপ্রিল (হি. স.) :  করোনা আক্রান্তর সংখ্যা বাড়ায় এবার  উত্তরপ্রদেশের ৫ শহরে জারি লকডাউন। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশেই লখনউ, বারাণসী ও উত্তর প্রদেশের অন্য ৩টি শহরে ২৬ এপ্রিল পর্যন্ত অর্থাৎ ৭ দিন ধরে চলবে লকডাউন। এই সময় অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবা মিলবে।

এলাহাবাদ হাইকোর্ট লকডাউন কায়েম করার নির্দেশ দিয়েছে লখনউ, বারাণসী, প্রয়াগরাজ, কানপুর ও গোরক্ষপুরে। এই সময় নিত্যপ্রয়োজনীয় দোকান ও ওষুধ দোকানগুলি খোলা রাখার অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, সব ধরনের ধর্মীয় সমাবেশ বাতিল করতে হবে। শপিং মল, হোটেল, রেস্টুরেন্টও এই লকডাউনের সময় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশের সরকার। বেলা ১১টার মধ্যে রাস্তার পাশের হকার, দুধ বিক্রেতা ও সবজি বিক্রেতাদের দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানও এই লকডাউনে বন্ধ থাকবে। তবে শুধু ওই ৫ শহর নয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার নির্দেশ সারা রাজ্যের জন্যই। স্বাস্থ্য পরিষেবা, আর্থিক প্রতিষ্ঠান, গণ পরিবহণ ও জরুরি পরিষেবা চালু থাকবে। উত্তরপ্রদেশেও করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৬৬ জন। প্রাণ হারিয়েছেন ১২৭ জন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top