News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গের জনগণের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

পশ্চিমবঙ্গের জনগণের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী, পশ্চিমবঙ্গে প্রতিদিনই করোনা কেড়ে নিচ্ছে অনেকের প্রাণ। এই অবস্থায় রাজ্য সরকার করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে বলেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আধিকারিকদের তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন। পাশাপাশি অতিরিক্ত ওষুধ ও টিকা দিয়ে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন মমতা।
সোমবার সকালে দু’টি টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম টুইটে তিনি লেখেন, “ভারতে করোনা সংক্রমণের ব্যাপক বৃদ্ধির মধ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত ওষুধ ও টিকা দিয়ে সাহায্য করার আর্জি জানিয়েছি।” দ্বিতীয় টুইটে মমতা লিখেছেন, “পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে প্রতিটি স্তরে মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমি সব উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছি।”

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top