News Flash

Image

সংক্রমিত ছিলেন কোভিডে, প্রয়াত জেডিইউ বিধায়ক মেওয়ালাল চৌধুরী

পাটনা, ১৯ এপ্রিল (হি.স.): মারণ করোনাভাইরাস কেড়ে নিল আরও একজন রাজ-নেতার প্রাণ। এবার কোভিডে মারা গেলেন বিহারের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর বিধায়ক মেওয়ালাল চৌধুরী। সোমবার ভোর চারটে নাগাদ পাটনার পারস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিহারের তারাপুর বিধানসভা আসনের জেডিইউ বিধায়ক ছিলেন মেওয়ালাল চৌধুরী।
গত সপ্তাহে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন বিহারের প্রাক্তন শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী। কোভিডে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় পাটনার পারস হাসপাতালে, সোমবার ভোর চারটে নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয়েছে তাঁর। শিক্ষামন্ত্রী থাকাকালীন বিবাদে জড়িয়ে পড়েছিলেন মেওয়ালাল চৌধুরী। দুর্নীতির অভিযোগে তাঁকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

শোকস্তব্ধ নীতীশ কুমার  
বিহারের প্রাক্তন মন্ত্রী তথা জেডিইউ বিধায়ক মেওয়ালাল চৌধুরীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর দফতর থেকে সোমবার জানানো হয়েছে, মেওয়ালাল চৌধুরীর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী। মেওয়ালালের প্রয়াণ শিক্ষা ও রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top