News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ সেনা জওয়ান সহ অরুণাচল প্রদেশে নতুন করে করোনা আক্রান্ত ২০
Image

৫ সেনা জওয়ান সহ অরুণাচল প্রদেশে নতুন করে করোনা আক্রান্ত ২০

ইটানগর, ১৯ এপ্রিল (হি.স.) : নতুন করে গত ২৪ ঘণ্টায় অরুণাচল প্রদেশে ২০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাঁদের মধ্যে ৫ জন সেনা জওয়ান রয়েছেন। তাতে অরুণাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৯৮৭।

নতুন করে আক্রান্তের মধ্যে ৯ জন লোয়ার দিবাং ভ্যালি, ৫ জন করে পূর্ব সিয়াং এবং ইটানগর ক্যাপিটাল কমপ্লেক্স, একজন চাংলাং জেলার বাসিন্দা রয়েছেন। পাঁচ সেনার ভ্রমন ইতিহাস রয়েছে। তাঁরা পূর্ব সিয়াং জেলায় অবস্থান করছেন। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে অরুণাচল প্রদেশে ১২২ জন করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬ জন মারা গেছেন।

এদিকে, রাজ্যে এখন পর্যন্ত ১৬,৮০৯ জনের করোনা মুক্তি হয়েছে। তাদের মধ্যে গতকাল ৩ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৩৮ জন সহ সব মিলে অরুণাচল প্রদেশে ৪,১৯,৯৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top