News Flash

  • Home
  • Uncategorized
  • মঙ্গলবার থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল
Image

মঙ্গলবার থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল

কলকাতা, ১৯ এপ্রিল (হি. স.) : করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কারণে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

শিক্ষাক্ষেত্রে করোনার থাবা ক্রমেই চওড়া হচ্ছে। রবিবারই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা (জেইই মেন)-এর এপ্রিলের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। এটি চলতি বছরের তৃতীয় প্রবেশিকা পরীক্ষা ছিল। এর আগের দু’টি প্রবেশিকা পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চে হয়ে গিয়েছে। সূত্রের খবর, আপাতত গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যত দিন পর্যন্ত এই পরিস্থিতি ঠিক না হয়, ততদিন রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। স্কুলে আসতে হবে না শিক্ষিকাদেরও।

প্রসঙ্গত, গত শুক্রবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার ঘোষণা করা হয়। দেশে কোভিড সংক্রমণের বৃদ্ধির জন্য গত বুধবার সিবিএসই পরীক্ষার ক্ষেত্রেও প্রায় এমনই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এ বার রাজ্যের সব স্কুলেও ছুটির ঘোষণা করল রাজ্য সরকার।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top