News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছুঁতে চলল দিল্লি ও মহারাষ্ট্র
Image

করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছুঁতে চলল দিল্লি ও মহারাষ্ট্র

নয়াদিল্লি, ১৮ এপ্রিল(হি.স.) : দেশে করোনার দ্বিতীয় ঢেউ-এ আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। দেশে সংক্রমিতের সংখ্যা ২.৬১ লক্ষ পেরিয়েছে। এর মধ্যে শুধু মহারাষ্ট্র ও দিল্লি মিলিয়েই আক্রান্ত হতে চলেছেন প্রায় ১ লক্ষ মানুষ। শনিবার এই দুই রাজ্য থেকে ৯১ হাজার জন আক্রান্ত হওয়ার খবর এসেছে।


ফেব্রুয়ারির গোড়ার দিকে গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার জন। দিল্লি থেকে ১০০ থেকে ১৫০ জনের মতো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু তারপরই আচমকা বাড়তে শুরু করে সংক্রমণ। মাস দুয়েকের মধ্যেই তা পৌঁছে যায় দৈনিক ২ লক্ষ আক্রান্তে। মহারাষ্ট্রে শনিবার ৬৭ হাজার ১২৩ জন আক্রান্ত হয়েছেন। একদিনের হিসেবে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। শনিবারের রিপোর্ট অনুযায়ী মৃত্যু হয়েছে ৪১৯ জনের। রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষে গিয়ে পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত হয়েছেন প্রায় ২৪ হাজার জন। আক্রান্ত হওয়ার সংখ্যা প্রায় ২৪ শতাংশ বেড়েছে।


দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, পরিস্থিতি বেশ সংকটজনক। যে হারে করোনা বাড়ছে, কেউ জানে না এর শেষ কোথায়। তিনি এও জানিয়েছেন হাসপাতালগুলিতে বেড সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে সরকার।  স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ছুটির দিন কারফিউ ঘোষণা করেছে। দিল্লি সরকারের তরফে এই কারফিউ দিনগুলি জনসাধারণকে বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিচ্ছে সুরক্ষার কারণে। এর পাশাপাশি প্রয়োজনীয় পরিষেবাগুলির জন্য ই-পাসের ব্যবস্থা করেছে দিল্লি সরকার।


অন্যদিকে মহারাষ্ট্রের হাসপাতালগুলিতেও বেড ও মেডিক্যাল সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে অক্সিজেনের অপ্রতুলতা ভাবাচ্ছে সরকারকে। এই মাসের গোড়ার দিকেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিষয়টি কেন্দ্রকে জানিয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্র সহ বেশি আক্রান্ত রাজ্যগুলিতে অক্সিজন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর নির্দেশও দিয়েছেন। মহারাষ্ট্রে ১ হাজার ১২১টি ভেন্টিলেটর পাঠানোর আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top