News Flash

  • Home
  • Uncategorized
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিততে মরিয়া কলকাতা নাইট রাইডার্স
Image

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিততে মরিয়া কলকাতা নাইট রাইডার্স

মুম্বই, ১৮ এপ্রিল(হি.স.) : রবিবার আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ময়দানে নামছে অইন মর্গ্যান বিগ্রেড কলকাতা নাইট রাইডার্স। জিততে হলে শুধু নীতীশ রানার ভরসায় যে হবে না তা ভালই বুঝতে পারছেন অইন মর্গ্যানরা। গত ম্যাচে তা হারে হারে টের পেয়েছেন অধিনায়ক মর্গ্যান। মুম্বইয়ের বিরুদ্ধে জেতা ম্যাচ হারতে হয়েছে কেকেআরকে। নীতিশ রাণার আউট হয়ে যাওয়ার পরই তাসের ঘরের মত ভেঙে পড়েছিল কেকেআর বিগ্রেড। তাই এদিনের ম্যাচ নিয়ে অনেক বেশি সজাগ রয়েছেন কেকেআর দল।


এ বারের আইপিএল-এ দুটো ম্যাচ খেলে দুটোতেই জয় পেয়েছে কোহলিরা। সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা দুই অধিনায়কের লড়াই হতে চলেছে রবিবার। একজন যখন জয়ের সারনিতে, অন্যজন তখন মিডল অর্ডার নিয়ে চিন্তিত। আন্দ্রে রাসেল বল হাতে উইকেট পেলেও, ব্যাট হাতে রান করতে ব্যর্থ। মর্গ্যান নিজেও রান পাচ্ছেন না। অভিজ্ঞ দীনেশ কার্তিকও রান পাননি প্রথম ২ ম্যাচে। ব্যাট হাতে কলকাতার বৈতরণী পার করছেন নীতীশ রানা। তাঁর সঙ্গী শুভমন গিলকেও জ্বলে উঠতে দেখা যায়নি।


নাইটদের দলে যদিও চিন্তার কারণ হয়ে উঠেছেন হরভজন সিং। ২ কোটি টাকা দিয়ে কেনা এই স্পিনারকে দিয়ে ওভারের কোটাই পূরণ করা যাচ্ছে না। উইকেটও নিতে পারছেন না তিনি। গত বারের বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তী এ বারে আর ততটা বিস্মিত করতে পারছেন না। এমন অবস্থায় ভরসা সেই প্যাট কামিন্স এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top