News Flash

  • Home
  • বিদেশ
  • এবার বিভিন্ন রাজ্যে অক্সিজেন পৌঁছে দেবে ভারতীয় রেল, তৈরি ‘অক্সিজেন এক্সপ্রেস’
Image

এবার বিভিন্ন রাজ্যে অক্সিজেন পৌঁছে দেবে ভারতীয় রেল, তৈরি ‘অক্সিজেন এক্সপ্রেস’

নয়াদিল্লি, ১৮ এপ্রিল(হি.স.) : করোনা মোকাবিলায় বিভিন্ন রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে আসরে নেমে পড়েছে ভারতীয় রেল। তৈরি করে ফেলেছে রুট ম্যাপ এবং ‘অক্সিজেন এক্সপ্রেস’। কোন পথে কী পদ্ধতিতে অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছে দেওয়া যায় তার পরিকল্পনাও তৈরি।


করোনার রোগীদের চিকিৎসায় অক্সিজেন অন্যতম জরুরি একটি উপাদান। এতদিন অক্সিজেন মূলত সড়ক পথেই পরিবহণ হত। কিন্তু করোনা পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যেই পর্যাপ্ত অক্সিজেনের যোগান নেই বলে দাবি করা হচ্ছে। এই অবস্থায় মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের সরকার রেলের কাছে আবেদন করেছে দ্রুত সেখানে অক্সিজেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। এরপরই আসরে নেমে পড়েছে ভারতীয় রেল। তৈরি করে ফেলেছে রুট ম্যাপ এবং ‘অক্সিজেন এক্সপ্রেস’। কোন পথে কী পদ্ধতিতে অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছে দেওয়া যায় তার পরিকল্পনাও তৈরি।


রেলে তরফে জানানো হয়েছে লিক্যুইড মেডিক্যাল অক্সিজেন পরিবহনের জন্য ‘রোল অন রোল অফ’ বা আরও আরও পদ্ধতি ব্যবহার করা হবে। এই পদ্ধিতে সড়ক পথে অক্সিজেন পরিবহনকারী ট্যাঙ্কারগুলিকে তুলে নেওয়া হবে ‘অক্সিজেন এক্সপ্রেসে’র রেলের সমতল ওয়াগনের উপর। ট্যাঙ্কারকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে ট্যাঙ্কারগুলি সড়ক পথে হাসপাতালে পৌঁছে যাবে। এক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতার ট্যাঙ্কারের কথা ভাবা হয়েছে। যাতে তা ওয়াগনের উপর বা সড়ক পথে নিয়ে যাওয়ার সময় অসুবিধা না হয়।


ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে শুধু অক্সিজেনের অভাবেই রোগী মৃত্যুর একাধিক ঘটনা সামনে আসছে। মধ্যপ্রদেশের আজ রবিবার অক্সিজেনের অভাবে অন্তত ৬ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর সামনে এসেছে। ওই সরকারি হাসপাতালের তরফে জানানো হয়, নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল অক্সিজেন সরবরাহকারী সংস্থার সঙ্গে। কিন্তু সময়ে অক্সিজেন এসে পৌঁছয়নি হাসপাতালে। এই ধরনের পরিস্থিতি যাতে এড়ানো যায় তার জন্যই এবার কার্যত গ্রিন করিডোর তৈরি করে অক্সিজেন পরিবহণের পরিকল্পনা করেছে রেল।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top