News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক কলহের জেরে মহিলার আত্মহত্যার চেষ্টা
Image

পারিবারিক কলহের জেরে মহিলার আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ শনিবার বিশ্রামগঞ্জ থানা এলাকার লেম্বুতলি এলাকায় এক মধ্যবয়স্ক মহিলা পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢ়েলে আত্মহত্যার চেষ্টা করেন৷ বর্তমানে ওই মহিলা অগ্ণিদগ্দ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷বিশ্রামগঞ্জ থানাধীন পুরান লেম্বুতুলী এলাকায় ৫৬ বছরের এক উপজাতি মহিলা স্বামীর সঙ্গে ঝগড়া করে গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করেন৷

শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়৷ তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ অগ্ণিদগ্দ মহিলার পত্র জানায় মা-বাবার মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হত৷ পারিবারিক ঝামেলার জেরেই তার মা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানান তার পুত্র৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷বিশ্রামগঞ্জ থানা পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ মহিলা নিজেই গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে নাকি তার গায়ে আগুন জেলে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top