News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীকী কুম্ভমেলার আর্জি মোদীর, মান্যতা স্বামী অবধেশানন্দ গিরির
Image

প্রতীকী কুম্ভমেলার আর্জি মোদীর, মান্যতা স্বামী অবধেশানন্দ গিরির

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): করোনা-আবহে চিন্তার কারণ হয়ে উঠেছে কুম্ভমেলা। উদ্বেগ বাড়িয়েছে কুম্ভের শাহি স্নান। করোনার বাড়বাড়ন্তের কারণে ‘প্রতীকী’ কুম্ভমেলা করার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই অনুরোধকে সম্মানও জানিয়েছেন জুনা আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরি। শনিবার স্বামী অবধেশানন্দ গিরির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী অবধেশানন্দ গিরিকে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে ‘প্রতীকী’ হওয়া উচিত কুম্ভমেলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “শনিবার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরিজির সঙ্গে ফোনে কথা বলেছি। সমস্ত সন্তদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছি। প্রশাসনকে সবরকম সহযোগিতা করছেন সন্তরা। সন্ত জগতের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আমি অনুরোধ করেছি, দু’টি শাহি স্নান সম্পন্ন হয়েছে, তাই করোনা সঙ্কটের প্রেক্ষিতে প্রতীকী হওয়া উচিত কুম্ভমেলা।”
প্রধানমন্ত্রী অনুরোধকে সম্মান জানিয়েছেন আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর টুইট করে  আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরি জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর অনুরোধকে আমরা সম্মান জানাই। কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে প্রচুর সংখ্যক মানুষ স্নান করতে না আসার জন্য ও নিয়ম মেনে চলার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি।”  

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top