News Flash

  • Home
  • Uncategorized
  • সোনু সুদ করোনায় আক্রান্ত, রয়েছেন স্বেচ্ছা-নিভৃতবাসে
Image

সোনু সুদ করোনায় আক্রান্ত, রয়েছেন স্বেচ্ছা-নিভৃতবাসে

মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.): চলচ্চিত্র জগতে ক্রমেই থাবা বসাচ্ছে কোভিড-১৯ ভাইরাস। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা সোনু সুদ। অভিনেতা নিজের বাড়িতেই স্বেচ্ছা-নিভৃতবাসে রয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা শনিবার জানিয়েছেন অভিনেতা। শনিবার দুপুরে সামাজিক মাধ্যমের পোস্টে তিনি লেখেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে চাই শনিবার সকালে আমার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে।”
সোনু আরও জানিয়েছেন, “সমস্ত সচেতনতা বিধি মেনে ইতিমধ্যেই আমি নিজেকে নিভৃতবাসে রেখেছি এবং নিজের যথেষ্ট যত্ন রাখছি। তবে চিন্তা করবেন না, এটি আপনার সমস্যাগুলি সমাধান করার জন্য আমাকে যথেষ্ট সময় দেবে। মনে রাখবেন আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি।” অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top