News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তাহান্তের লকডাউন এবার চণ্ডীগড়ে, শুধুমাত্র জরুরি পরিষেবায় অনুমতি
Image

সপ্তাহান্তের লকডাউন এবার চণ্ডীগড়ে, শুধুমাত্র জরুরি পরিষেবায় অনুমতি

চণ্ডীগড়, ১৬ এপ্রিল (হি.স.): কোভিডকে রুখতে এবার সপ্তাহান্তের লকডাউন লাগু হল চণ্ডীগড়ে। শুক্রবার রাত দশটা থেকে সোমবার সকাল পাঁচটা পর্যন্ত লকডাউন লাগু থাকবে চণ্ডীগড়ে, এই সময়ে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পরিষেবাকেই অনুমতি দেওয়া হবে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক ভি পি সিং বাদনরের নেতৃত্বে উচ্চ-পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বৈঠকের পর জানানো হয়েছে, শুক্রবার রাত দশটা থেকে সোমবার সকাল পাঁচটা পর্যন্ত লকডাউন লাগু থাকবে চণ্ডীগড়ে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পরিষেবাকেই অনুমতি দেওয়া হবে। রেস্তোরাঁ থেকে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া যাবে। বিয়েবাড়িতে নির্দিষ্ট সংখ্যক অতিথি উপস্থিত থাকতে পারবেন। এ সমস্ত ক্ষেত্রে ডেপুটি কমিশনার পাস দেবেন। উপদেষ্টা মনোজ পরিদা জানিয়েছেন, এনডিএ এবং অন্যান্য পরীক্ষা হবে, ছাত্র-ছাত্রীরা অ্যাডমিড কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন। লকডাউন সত্ত্বেও করোনার টিকাকারণ সমানতালে চলবে।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top