News Flash

  • Home
  • Uncategorized
  • শনিতে বঙ্গে পঞ্চম দফার ভোট, হেভিওয়েট ও তারকা প্রার্থীদের ছড়াছড়ি
Image

শনিতে বঙ্গে পঞ্চম দফার ভোট, হেভিওয়েট ও তারকা প্রার্থীদের ছড়াছড়ি

কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চার দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, করোনার চোখরাঙানির মধ্যেই শনিবার পঞ্চম দফায় ভোটগ্রহণ রাজ্যে। পঞ্চম দফায় ভোটদান হবে ৬টি জেলার ৪৫ আসনে। এই ৬টি জেলা হল উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, নদিয়া ও পূর্ব বর্ধমান।  পঞ্চম দফার ভোটে হেভিওয়েট থেকে তারকা প্রার্থীদের ছড়াছড়ি। পঞ্চম দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-ব্রাত্য বসু, মদন মিত্র, গৌতম দেব, সুজিত বসু, সব্যসাচী দত্ত, শমীক ভট্টাচার্য, শঙ্কর সিংহ, তাপস রায় ও সিদ্দিকুল্লা চৌধুরীর। এছাড়াও পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা হবে কয়েকজন তারকা প্রার্থীদেরও। তাঁদের মধ্যে রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, অদিতি মুন্সি ও পার্নো মিত্র।
তৃণমূলের ব্রাত্য বসুর ভাগ্যপরীক্ষা হবে দমদম আসনে, কামারহাটিতে ভাগ্যপরীক্ষা তৃণমূলের মদন মিত্রর, ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে শনিবার ভাগ্য নির্ধারণ হবে গৌতম দেবের। বিধাননগরে ভাগ্যপরীক্ষা হবে তৃণমূলের সুজিত বসুর, এই আসনে সুজিতের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। চিরঞ্জিতের ভাগ্যপরীক্ষা বারাসত বিধানসভা আসনে। বিজেপির শমীক ভট্টাচার্যের ভাগ্যপরীক্ষা রাজারহাট-গোপালপুর আসনে, এই আসনে শমীককে টেক্কা দেবেন তৃণমূলের অদিতি মুন্সি। বরাহনগরে তৃণমূলের তাপস রায়ের প্রতিদ্বন্দ্বী বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। মন্তেশ্বরে লড়ছেন তৃণমূলের সিদ্দিকুল্লা চৌধুরী।    
পঞ্চম দফায় শনিবার উত্তর ২৪ পরগনার পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর ও হিঙ্গলগঞ্জে ভোটগ্রহণ হবে। দার্জিলিং জেলার দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি ও ফাঁসিদেওয়ায় শনিবার ভোট। এছাড়াও কালিম্পংয়ের কালিম্পং। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল ও নাগরাকাটায় শনিবার ভোট। পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে নদিয়া জেলার শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী ও হরিণঘাটা। এই দফাতেই পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমরি ও বর্ধমান উত্তর বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top