News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-র প্রকোপ : ত্রিপুরায় স্থগিত সমস্ত স্কুল-কলেজের পঠন পাঠন
Image

করোনা-র প্রকোপ : ত্রিপুরায় স্থগিত সমস্ত স্কুল-কলেজের পঠন পাঠন

আগরতলা, ১৬ এপ্রিল (হি. স.) : সারা দেশের সাথে ত্রিপুরায় ভয়াবহ হচ্ছে করোনা-র প্রকোপ। তাই, আগামীকাল ১৭ এপ্রিল থেকে ত্রিপুরায় সমস্ত স্কুল ও কলেজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ এই সংবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতা মাথায় রেখে শিক্ষা দপ্তর আগামী কাল থেকে ত্রিপুরা সরকারের অধীনে সকল সরকারি,আধাসরকারি, বেসরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ব বিদ্যালয়-এ পঠন-পাঠন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, ঘোষিত সমস্ত পরীক্ষা সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। তিনি জানান, বিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের উপস্থিতি পরীক্ষার দিন ছাড়া ৫০শতাংশ থাকবে। এছাড়া, পুনরায় অনলাইন ক্লাস শুরু হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সিবিএসই দশম-র পরীক্ষা বাতিল করেছে এবং দ্বাদশের পরীক্ষা স্থগিত রেখেছে। কেন্দ্রীয় বোর্ডের ওই সিদ্ধান্তের পর বিভিন্ন রাজ্য সমস্ত পরীক্ষা বাতিল করেছে। ত্রিপুরা-তেও করোনা-র প্রকোপ ক্রমাগত বাড়ছে। ফলে, শিক্ষা দফতর আজ এ-বিষয়ে বৈঠক করেছে। ওই বৈঠকে স্কুল-কলেজে পঠন-পাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top