News Flash

  • Home
  • Uncategorized
  • মমতা শুধু সিন্ডিকেট ও কাটমানির সংস্কৃতিকেই বাড়িয়েছেন : অমিত শাহ
Image

মমতা শুধু সিন্ডিকেট ও কাটমানির সংস্কৃতিকেই বাড়িয়েছেন : অমিত শাহ

নদিয়া, ১৬ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতাকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, “মমতা দিদি শুধু সিন্ডিকেট ও কাটমানির সংস্কৃতিকেই বাড়িয়েছেন। কিন্তু, মোদীজী সোনার বাংলা তৈরি করতে বদ্ধপরিকর।” বঙ্গবাসীকে শাহ আশ্বস্ত করেছেন, ” ২ মে আপনারা বাংলায় বিজেপি সরকার তৈরি করুন। কথা দিচ্ছি সীমানার ওপর থেকে কোনও মানুষ তো কী একটা পাখিও পর্যন্ত বাংলায় প্রবেশ করতে পারবে না।” শুক্রবার নদিয়া জেলার তেহট্টের জনসভায় শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “সবার প্রথমে বাংলার নববর্ষে সবাইকে শুভকামনা জানাই এবং এই নতুন বছর বাংলার সকল মানুষের জন্য যেন শুভ হয়।” এরপরই অমিত শাহ বলেছেন, “অনুপ্রবেশকারীরা এসে যুবকদের রোজগার নিয়ে চলে যায়, গরিবদের চাল নিয়ে চলে যায়, যদি বাংলায় অনুপ্রবেশকারীদের এমন অবস্থা থাকে তাহলে শুধুমাত্র বাংলায় নয় গোটা দেশের সুরক্ষার ক্ষেত্রে সংকট আসতে চলেছে।” ‘অনুপ্রবেশ’ সমস্যা নিয়ে জনসভায় উপস্থিত মানুষজনের উদ্দেশে অমিত শাহ প্রশ্ন করেন, “আপনারাই বলুন অনুপ্রবেশকে আটকানো প্রয়োজন কি-না? এই অনুপ্রবেশকারীরাই বাংলা যুবসমাজের অধিকার ছিনিয়ে নিচ্ছে, গরিব মানুষের পাওনা চালও তারা নিয়ে চলে যাচ্ছে। ২ মে আপনারা বাংলায় বিজেপি সরকার তৈরি করুন। কথা দিচ্ছি সীমানার ওপর থেকে কোনও মানুষ তো কী একটা পাখিও পর্যন্ত বাংলায় প্রবেশ করতে পারবে না।”
মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, “দিদি বলেন যতদিন আমি আছি মতুয়া সমাজ এবং নমঃশূদ্র সমাজকে নাগরিকত্ব দিতে দেব না। দিদি আপনি আর কতদিন থাকবেন? ২ মে আপনার বিদায় নিশ্চিত, ভারতীয় জনতা পার্টির সরকার আসতে চলেছে।..মোদী জি দেশে প্রত্যেক কৃষকের উদ্দেশে ৬ হাজার টাকা করে পাঠান, কিন্তু তিন বছর ধরে সেটা আপনাদের কাছে পৌঁছে দেননি দিদি। কিন্তু, আমি আপনাদের বলছি ২ মে-র পর ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে, ১৮ হাজার টাকা আপনাদের  ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছানোর কাজ করবে ভারতীয় জনতা পার্টির সরকার।”
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরে অমিত শাহ বলেছেন, “মোদীজী সমগ্র দেশের কৃষকদের বাৎসরিক ৬ হাজার টাকা করে পাঠান। কিন্তু বাংলার কৃষকরা এর থেকে বঞ্চিত। বিজেপি সরকার ক্ষমতায় এলে সমস্ত বকেয়া সমেত আপনাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। মোদীজী আর্থিক বিকাশ চান।আর দিদি অনুপ্রবেশকারীদের সহায়তা করতে চান। এবার আপনারাই নির্ণয় নিন আপনাদের কেমন সরকার চাই!” শাহ আরও বলেছেন, “দিদি ভোটে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি। বাংলায় এখন পরিযায়ী নেতারা আসছেন। চার দফার পর রাজ্যে রাজনৈতিক পর্যটক। ১০ বছরে দিদি শুধু সিন্ডিকেট ও কাটমানির সংস্কৃতিকেই বাড়িয়ে চলেছেন। কিন্তু, মোদীজী সোনার বাংলা তৈরি করতে বদ্ধপরিকর। এবার আপনারাই সিদ্ধান্ত নিন অনুপ্রবেশকারীদের সাহায্যকারী দিদিকে চান না-কি  সোনার বাংলার স্বপ্ন দেখা মোদীজীকে।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top