News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত বি এস ইয়েদুরাপ্পা, ভর্তি হবেন মণিপাল হাসপাতালে
Image

করোনা-আক্রান্ত বি এস ইয়েদুরাপ্পা, ভর্তি হবেন মণিপাল হাসপাতালে

বেঙ্গালুরু, ১৬ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। ইয়েদুরাপ্পা ভর্তি করা হবে মণিপাল হাসপাতালে। শুক্রবার সকালেই নিজ বাসভবনে করোনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন ইয়েদুরাপ্পা। বিগত দু’দিন ধরেই ইয়েদুরাপ্পার শরীরে হালকা জ্বর ছিল। দু’দিন আগেই তাঁর করোনা-টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু জ্বর না কমায় তিনি ভর্তি হন রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে। শুক্রবার ফের করোনা-পরীক্ষার পর জানা গিয়েছে, মারণ ভাইরাস থাবা বসিয়েছে ইয়েদুরাপ্পার শরীরে।
কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, করোনার আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। রামাইয়া হাসপাতাল থেকে মণিপাল হাসপাতালে ভর্তি করা হবে মুখ্যমন্ত্রীকে। দু’দিন আগে অবশ্য ইয়েদুরাপ্পার করোনা-টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল। প্রসঙ্গত, করোনা-পরিস্থিতি নিয়ে শুক্রবার সকালে নিজ বাসভবনে জরুরি বৈঠক করেছেন ইয়েদুরাপ্পা। বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর-সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা ছিলেন। ওই বৈঠক শেষে ইয়েদুরাপ্পা জানান, আপাতত রাজ্যে লকডাউন লাগু হবে না। করোনা-রুখতে কর্ণাটকের ৭টি জেলায় নৈশ কারফিউই চলবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top