News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের এটাহতে ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ৮ জন
Image

উত্তর প্রদেশের এটাহতে ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ৮ জন

এটাহ, ১২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই গাড়িতে ধাক্কা মারল একটি ট্রাক। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও আরও ৮ জন কমবেশি আহত হয়েছেন। সোমবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে এটাহ জেলার বাকেওয়ার থানা এলাকায় জাতীয় সড়কের উপর। পঞ্চায়েত নির্বাচনের জন্য গাড়িতে চেপে ঝাঁসি অভিমুখে যাচ্ছিলেন গাড়ির আরোহীরা, গাড়ির চাকা পাঞ্চার হয়ে যাওয়ায় ২ নম্বর জাতীয় সড়কে একটি ধাবার কাছে গাড়ির ভিতরে তাঁরা অপেক্ষা করছিলেন, সেই সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ৩ জনের। এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন যোগী।
মেডিক্যাল সুপার ডাঃ পীযূষ জানিয়েছেন, “দিল্লি থেকে গাড়িতে ঝাঁসি যাচ্ছিলেন হতাহতরা, পঞ্চায়েত নির্বাচনের জন্যই তাঁরা ঝাঁসি যাচ্ছিলেন। গাড়ির চাকা পাঞ্চার হয়ে যাওয়ায় ২ নম্বর জাতীয় সড়কে একটি ধাবার কাছে গাড়িটি দাঁড় করানো হয়, গাড়ির ভিতরেই বসে ছিলেন যাত্রীরা। আচমকাই একটি ট্রাক গাড়িতে ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়, তাঁদের মধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে, বাকি ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজনের নাম সন্দীপ, তিনি জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য নিউদিল্লি থেকে ঝাঁসি যাচ্ছিলেন তাঁরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top