News Flash

  • Home
  • Uncategorized
  • অবসর নিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, নতুন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র
Image

অবসর নিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, নতুন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : আগামীকাল মঙ্গলবার ১৩ এপ্রিল অবসর নিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তাঁর জায়গায় নতুন মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন সুশীল চন্দ্র। পাঁচ রাজ্যে বিধানসভা ভোট চলাকালীনই অবসর নিচ্ছেন অরোরা। মুখ্য নির্বাচন কমিশনার পদে ৬ বছর কাজ করেছেন অরোরা। এবার রাজ্যে বিধানসভা ভোটের মাঝেই তাঁর চাকরির মেয়াদ শেষ। এই প্রথম নির্বাচন চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিচ্ছেন।


মাসখানেক আগে তিনিই পাঁচ রাজ্যের নির্বানের নির্ঘণ্ট প্রকাশ করেন। সুনীল অরোরার ঘনিষ্ঠ মহলে কান পাতলেই শোনা যায় তাঁর রসবোধের কথা। বেশ রসিক মানুষ তিনি। সাংবাদিকদের সঙ্গে নানা সময় তাঁকে মজার-মজার কথা বলতেও শোনা গিয়েছে। গোটা দেশের নির্বাচন পরিচালনার ভার দক্ষ হাতে সামলেছেন বছরের পর বছর ধরে। বিতর্ক তৈরি হলেও তাতে দমেননি সুনীল অরোরা। কর্তব্য অবিচল থেকে দায়িত্ব পালন করে গিয়েছেন। করোনাকালে দেশে নির্বাচন পরিচালনা করা ছিল মস্ত একটা চ্যালেঞ্জ। বিহারেই করোনাকালে প্রথম ভোট হয়েছে। দক্ষতার সঙ্গে বিহার নির্বাচন পরিচালনা করেছেন দুঁদে এই সরকারি কর্তা।


বিহারের পর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হয়। পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা প্রথম থেকেই মস্ত চ্যালেঞ্জ ছিল সুনীল অরোরার কাছে। বাংলার নির্বাচন আট দফায় করছে কমিশন। সুনীল অরোরাই এব্যাপারে ডেপুটিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।


অবশেষে মঙ্গলবার ১৩ এপ্রিল মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে বিদায় নেবেন এই প্রবীণ কমিশনার। তাঁর জায়গায় নতুন কমিশনার হচ্ছেন সুশীল চন্দ্র। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ৬ বছরের কার্যকালের মেয়াদ আজই শেষ সুনীল অরোরার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top