News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া গাড়ির তান্ডব, দুটি বাইক তছনছ, গুরুতর আহত একজন
Image

বেপরোয়া গাড়ির তান্ডব, দুটি বাইক তছনছ, গুরুতর আহত একজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঘটনায় হালহালি বাজারে আতঙ্ক৷ একজন তাতে আহত হয়৷ দুটি বাইক ভাঙে৷ ফুটপাথে বসা এক দোকানদারের সামগ্রীর উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়৷ দুমড়ে মুচড়ে দেয় একটি বাইসাইকেল৷ ঘটনা রবিবার সকাল ১১.৩০ নাগাদ৷
রবিবার ছিল হালহালি হাটবার৷ সকাল থেকেই প্রচুর লোক সমাগম হয়৷ স্বাভাবিকভাবেই চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে বাজার৷ হঠাৎ করে সাড়ে এগারোটা নাগাদ একটি মারুতি অল্টো গাড়ি দ্রুতগতিতে কমলপুরে’র দিক থেকে যায়৷ গিয়েই স্ট্যান্ড করানো দুটো বাইকে ধাক্কা মারে৷ এরপর ফুটপাথে বসা এক প্লাস্টিকের সামগ্রী বিক্রেতার দোকানকে দুমড়ে মুচড়ে দেয়৷ এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা মারে৷ উড়ে গিয়ে পড়ে আরোহী কমলা কান্ত সিন্হা৷

তার সাইকেলটি দুমড়ে যায়৷
এরপর বাজারের মানুষ বের হয়ে চালক দিবা দেববর্মা (২৭)কে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়৷ ঘটনাস্থলে গেলে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে৷ জানা যায় ধৃতের বাড়ি খোয়াই চাম্পাহাওর থানাধীন নাইলাবাড়ি৷ তার সাথে তাপস দেববর্মা নামে আর একজন যুবক ছিল৷ তারা দু’জনই বর্তমানে পুলিশ হেপাজতে৷ এদিকে আহত ব্যক্তি তথা কমলা কান্ত সিন্হা বিএসএম হসপিটালে চিকিৎসাধীন৷ গাড়ির যে নাম্বার প্লেটটি রয়েছে সেটি হাতে লেখা৷ বর্তমানে হাতে লেখা প্লেট ব্যবহার হয় না৷ তাই মনে করা হচ্ছে এটি দু-নাম্বারি গাড়ি হতে পারে৷ জানা যায় গাড়িটি এর কিছু পূর্বে মানিকভান্ডার বাজারেও একটি অটোকে ধাক্কা মেরে আসে৷ সম্ভবত চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top