News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুরক্ষার দাবীতে রাজধানীতে মিছিল বামপন্থী ছাত্রসংগঠনগুলির
Image

করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুরক্ষার দাবীতে রাজধানীতে মিছিল বামপন্থী ছাত্রসংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ চলছে৷ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক৷ এই মুহূর্তে ছাত্র-ছাত্রীদের জীবন সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে বাম ছাত্র সংগঠনগুলি যৌথভাবে রবিবার শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে৷ মিছিলটি ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে উপস্থিত এস এফ আই রাজ্য সভাপতি সন্দীপন দেব বলেন, উচ্চ শিক্ষা স্তরে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফর্ম পূরণ সহ বিভিন্ন বিষয়ে প্রতিদিন কলেজগুলিতে ভিড় জমেছে৷


ফলে করোনা সংক্রমণে কোনো নিরাপত্তা নেই ছাত্র-ছাত্রীদের৷ তাই ছাত্র-ছাত্রীদের সুরক্ষার দাবিতে সংশ্লিষ্ট দপ্তরের ইতিবাচক ভূমিকা গ্রহণ করার দাবি জানান৷ আরো বলেন, সুকলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা বিভাগ পুনরায় চালু করতে হবে এবং মহাবিদ্যালয়গুলিতে স্থায়ী পদে অধ্যাপক নিয়োগ করতে হবে৷ সরকার যদি দাবি গুলো অবিলম্বে পূরণ না করে তাহলে পুনরায় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি৷ দাবিগুলি সামনে রেখে এস এফ আই এবং টি এস সি এদিন বিক্ষোভ মিছিল করে শহরে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top