News Flash

  • Home
  • Uncategorized
  • দা লাঠির আঘাত থেকে প্রাণে বাঁচলেন সাংসদ প্রতিমা ভৌমিক
Image

দা লাঠির আঘাত থেকে প্রাণে বাঁচলেন সাংসদ প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ এপ্রিল৷৷ এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার দিন কুপিয়ে ফালাফালা করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল শাসকদলের বিজেপির বিশালগড় বিধানসভার চেলিখলার কার্যালয়টি৷ স্থানীয়দের খবরের যদিও পুলিশ এবং অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে শেষ রক্ষা করতে পারেননি৷ রবিবার বেলা তখন বারোটা ছুঁই ছুঁই আগুনে ভস্মীভূত কার্যালয়টি দেখতে ছুটে যান বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেবের নেতৃত্বে দলীয় কিছু কর্মী৷


এর ঠিক কুড়ি মিনিট বাদে ঘটনাস্থলে যান সাংসদ প্রতিমা ভৌমিক , প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা প্রদেশ যুব মোর্চা সভাপতি নবাদল বনিক,টিআইডিসি চেয়ারম্যান টিংকু রায় এবং জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ সহ নেতৃত্ব ও কর্মীরা৷ তখন ঐ তিপরামথার কর্মীরা চেলিখলার চৌমুহনীর চারপাশের চার গলি পথ ধরে দলে দলে মহারাজা জিন্দাবাদ এবং বিজেপি নিপাত যাক শ্লোগান তুলে ধরে চারদিক দিয়ে নেতাকর্মীদের ঘিরে ফেলে৷ একটা সময় বিজেপির কিছু কর্মী পালিয়ে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করে৷ হতভম্ব হয়ে পড়েন ঘটনাস্থলে থাকা বিশালগড় থানার একমাত্র অফিসার রাজু ভৌমিক, সামান্য কয়েকজন পুলিশ ও মহিলা পুলিশ নিয়ে পরিস্থিতি সামাল দিতে দিশেহারা হয়ে যান৷


ঘাবড়ে যান সদর থেকে আসা বিজেপির প্রদেশ নেতৃত্বরাও সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা চারদিক থেকে তাদের আগলে রাখেন পরে এসআই রাজু ভৌমিক কোনরকমে তিপরা মথা ও আইএনপিটি’’র কর্মীদের হাতে ধরে বুঝিয়ে-সুজিয়ে সুরক্ষিত অবস্থায় বিজেপি নেতৃত্ব দের ঘটনাস্থল থেকে পাঠানোর ব্যবস্থা করেন তবে ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা রয়েছে৷ ঘটনাস্থলে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top